English Version
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৬ ১৯:৫৩

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠিত

সুইজারল্যান্ডের নিওনে চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠিত হয়েছে। সোমবার অনুষ্ঠিত ড্র’তে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষকে পেয়েছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। 

ড্রতে প্রথম ভাগ্য নির্ধারিত হয় পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির। গত মৌসুমের সেমিফাইনালিস্টরা নক আউট পর্বে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে মোনাকোকে।

গত আসরের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ইতালির ক্লাব নাপোলি। পর্তুগিজ ক্লাব বেনফিকার প্রতিপক্ষ জার্মান ক্লাব বুরসিয়া ডর্টমুন্ড। বুন্দেস লিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিক লড়বে ইংলিশ ক্লাব আর্সেলের বিপক্ষে। এই নিয়ে তিনবার নকআউট পর্বে বার্য়ান মিউনিককে পেল আর্সেনাল। তিনবারই জার্মান চ্যাম্পিয়নদের কাছে হেরেছে আর্সেনাল। 

এরআগে ২০০৫, ২০১৩ ও ২০১৪ -তে বর্য়ানের মুখোমুকি হয়েছিল আর্সেনাল। লেস্টার সিটি গ্রুপের রানার আপ পোর্তো লড়বে জুভেন্টাসের বিপক্ষে। তাছাড়া লেভারকুসেন লড়বে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে।

স্পানিশ জায়ান্ট বার্সেলোনা লড়বে ফ্রান্সের চ্যাম্পিয়নস পিএসজির বিপক্ষে। গত আসরে চমক দেখানো ইংলিশ ক্লাব লেস্টার সিটি লড়বে স্প্যানিশ দল সেভিয়ার বিপক্ষে।

এক নজরে চ্যাম্পিয়নস লিগের ড্র:

১. ম্যানচেস্টার সিটি- মোনাকো

২. রিয়াল মাদ্রিদ- নাপোলি

৩. বেনফিকা- ব্রুসিয়া ডর্টমুন্ড

৪. বায়ার্ন মিউনিক- আর্সেনাল

৫. পোর্তো - জুভেন্টাস

৬. বায়ার লেভারকুসেন- অ্যাটলেটিকো মাদ্রিদ

৭. পিএসজি- বার্সেলোনা

৮. সেভিয়া - লেস্টার সিটি