English Version
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৬ ১৪:১১

অশ্বিনের ঘূর্ণিতে বিধ্বস্ত হলো ইংল্যান্ড

অনলাইন ডেস্ক
অশ্বিনের ঘূর্ণিতে বিধ্বস্ত হলো ইংল্যান্ড

রবিচন্দ্র অশ্বিনের ঘূর্ণি বোলিংয়ের তোপে পড়ে বিধ্বস্ত হলো ইংল্যান্ড। ফলে চার টেস্টের তিনটিতেই জয়লাভ করে সিরিজ জিতেছে বিরাট কোহলির ভারত।

ভারত সফরের আগে বাংলাদেশের বিপক্ষে সিরিজে এই স্পিনেই নাস্তানাবুদ হয় ইংল্যান্ড। সাকিব আল হাসান-মেহেদি হাসান মিরাজের ঘূর্ণিতে দ্বিতীয় টেস্টে বিধ্বস্ত হয় ইংলিশরা।

ভারত সফরেও এই স্পিন আতঙ্কে ভুগে ইংল্যান্ড। চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতের চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে শুরুতেই হোঁচট খায় ইংলিশরা। প্রথম দিনই ৬ উইকেট হারিয়ে বসে তারা। হাতে উইকেট ছিল মাত্র ৪টি।

টেস্টের শেষ দিন আজ সকালে ব্যাট করতে গিয়ে মাত্র ১৩ রানেই গুটিয়ে যায় ইংলিশরা। ফলে ৩৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। দিনের চারটি উইকেটই শিকার করেছেন স্পিনার অশ্বিন। এর ফলে চতুর্থ টেস্টে ৬টি উইকেট-ই তার ঝুলিতে পড়েছে। এর আগে গতকাল আরো দুটি উইকেট শিকার করেন তিনি। সংক্ষিপ্ত স্কোর : ইংল্যান্ড প্রথম ইনিংস - ৪০০ ভারত প্রথম ইনিংস - ৬৩১ ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস- ১৯৫