English Version
আপডেট : ৯ সেপ্টেম্বর, ২০১৬ ০৬:৪৪

তাসকিনের পর পরীক্ষা দিলেন আরাফাত সানি

অনলাইন ডেস্ক
তাসকিনের পর পরীক্ষা দিলেন আরাফাত সানি

অস্ট্রেলিয়ার ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারের ল্যাবে তাসকিন আহমেদের পর বোলিং অ্যাকশন পরীক্ষা দিলেন স্পিনার আরাফাত সানি।  

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১০ টায় পরীক্ষা দেন পেসার তাসকিন আহমেদ। আর দুপুর ১টায় পরীক্ষা দেন স্পিনার আরাফাত সানি। বোলিং পরীক্ষা দিতে গত সোমবার অস্ট্রেলিয়া পৌঁছান তাসকিন ও সানি।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই আজ বোলিং সম্পন্ন করেন তারা। তাদের সঙ্গে ছিলেন জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

আগামী ১১ সেপ্টেম্বর তাসকিন-সানির দেশে ফিরে আসার কথা রয়েছে। তবে, ফলাফলের জন্য তাদের আরও ২-৩ সপ্তাহ অপেক্ষা করতে হবে।