নড়াইলে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
নড়াইলের আমাদা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৬ দলীয় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন নড়াইল দায়রা জজ আদালতের পিপি মোহাম্মদ ইমদাদুল ইসলাম ইমদাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আল-ফয়সাল খান, নড়াইল প্রেসকাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, এ সময় গণমাধ্যমকর্মীরা মধ্যে উপস্থিত ছিলেন।
জানা যায়, উদ্বোধনী খেলায় নড়াইল ফুটবল একাদশ ও কোটাকোল ফুটবল একাদশের মধ্যে নির্ধারিত সময়ে গোলশূণ্য ম্যাচ অনুষ্ঠিত হয়।পরে দু’দলের মধ্যে পেলান্টি খেলায় নড়াইল ফুটবল একাদশ ১-০ গোলে কোটাকোল ফুটবল একাদশকে পরাজিত করে বিজয় অর্জন করে। জুডো প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত নড়াইলে দশদিনব্যাপী জুডো প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত হয়েছে ।
সোমবার বিকালে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে এ প্রশিক্ষণ কর্মসূচির সনদ বিতরন করেন শ্রেষ্ট জাতীয় ক্রীড়া সংগঠক ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু। এ সময় উপস্থিত ছিলেন শাহ্ জালাল মুকুল, ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুর রশিদ মুন্নু, এডঃ আজিজুল ইসলাম প্রমুখ। এ প্রশিক্ষণে ২০ জন ছেলে ও মেয়ে অংশগ্রহণ করেছে। তৃণমূল পর্যায়ে প্রতিভাবান জুডো খেলোয়াড় খোঁজার লক্ষ্যে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং জাতীয় ক্রীড়া পরিষদের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ জুডো ফেডারেশনের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ গত ২৭ আগষ্ট শুরু হয়েছিল।


