English Version
আপডেট : ৮ আগস্ট, ২০১৬ ১৪:০৭

রিও থেকে ভেনাস-নোভাক বিদায়

অনলাইন ডেস্ক
রিও থেকে ভেনাস-নোভাক বিদায়

রিও অলিম্পিকের টেনিসে ইন্দ্রপতন চলছে। গেমসের প্রথম দিনে নারী একক থেকে বিদায় নিয়েছিলেন ভেনাস উইলিয়ামস, তেমনি আজ বিদায় নিলেন নম্বর ওয়ান নোভাক জকোভিচ।

সানিয়া মিজা লিয়েন্ডার পেজরা তো আগেই অলিম্পিক থেকে বিদায় নিয়েছেন। আজ নারী দ্বৈতে পরাজয়ে মুখ দেখলেন সেরেনা উইলিয়ামস ও ভেনাস উইলিয়ামস।

এই প্রথমবারের মতো অলিম্পিকের আসরের দ্বৈতে হারের মুখ দেখলেন উইলিয়ামস বোনদ্বয়। চেক প্রজাতন্ত্রের লুসিয়া শাপারোভা এবং বারবোরা স্ট্রেকোভার কাছে ৬-৩, ৬-৪ গেমে হেরে যান উইলিয়ামস বোনেরা। তাদের এটি চতুর্থ অলিম্পিক। টেনিসের দ্বৈতে ১৬ বারের লড়াইয়ে প্রথমবারের মতো হারের মুখ দেখলেন এই আমেরিকান জুটি। এর আগে ২০০০, ২০০৮ ও ২০১২ সালে নারী টেনিসের দ্বৈতে শিরোপা জয় করেন সেরোনা-ভেনাস। ইনজুরির কারণে ২০০৪ সালে এথেন্স অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করেন সেরেনা।