English Version
আপডেট : ৭ জুলাই, ২০১৬ ০৯:১৬

মেসিকে ২১ মাসের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
মেসিকে ২১ মাসের কারাদণ্ড

লিওনেল মেসি ও তার বাবা হোর্হে হোরাসিওকে কর ফাঁকির মামলায়  ২১ মাসের কারাদণ্ড দিয়েছেন স্প্যানিশ আদালত। তবে সাজা হলেও প্রকৃত অর্থে জেলে যেতে হচ্ছে না আর্জেন্টিনা ও বার্সেলোনা ফরোয়ার্ডকে।

স্প্যানিশ নিয়ম অনুযায়ী, প্রথম অপরাধের ক্ষেত্রে সাজার মেয়াদ ২ বছরের কম হলে জেলে যেতে হয় না। ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে প্রায় ৪১ লাখ ইউরো কর ফাঁকি দিয়েছিলেন মেসি ও তার পরিবার।

পাশাপাশি মেসিকে ২০ লাখ ইউরো জরিমানা করা হয়। মেসির বাবাকে ১৫ লাখ ইউরো জরিমানা করা হয়।  

সরকারি আইনজীবীদের অভিযোগ ছিল বেলিজ ও উরুগুয়েতে নিবন্ধিত কয়েকটি কোম্পানির মাধ্যমে হোর্হে তার ছেলের আয়কর ফাঁকি দেন। ২০১৩ সালের অগাস্টে মেসি ও মেসির বাবা ফাঁকি দেওয়া কর আর এর সুদ বাবদ ৫০ লাখ ইউরো পরিশোধ করেছিলেন। সূত্র: স্কাই স্পোর্টস।