English Version
আপডেট : ৬ জুন, ২০১৬ ১৬:৩৫

জেগে উঠতে মরিয়া সাকিব

অনলাইন ডেস্ক
জেগে উঠতে মরিয়া সাকিব

আইপিএলে খরায় ছিলেন সাকিব আল হাসান। তার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপেও ছিল একই অবস্থা। বিশ্বকাপে ৭ ম্যাচে ৬ ইনিংসে করেন ১২৯ রান। এর মধ্যে সর্বোচ্চ ৫০। আর আইপিএলে ১০ ম্যাচে করেছেন মাত্র ১১৪ রান। এবং এর মধ্যে সর্বোচ্চ ৬৬। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে সময়টা মন্দা কেটেছে সাকিবের।

দেশে ফিরে সাকিব আবাহনীর জার্সিতে খেলছেন ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগ। ৫০ ওভারের এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত বল হাতে ৮ উইকেট পেলেও দুই ইনিংসে ব্যাট হাতে করেছেন ৪৮ রান। খরা কাটাতে আইপিএলের মাঝপথে দেশে এসে ‘গুরু’ মোহাম্মদ সালাউদ্দিনের থেকে ‘টিপস’ নিয়ে গিয়েছিলেন সাকিব। এর পরই খেলেন ৬৬ রানের ইনিংস। কিন্তু তারপর আবারও অাগের অবস্থা!

স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সাকিব ওর ক্যারিয়ারে অনেক সাফল্য পেয়েছে। সাফল্য আরও পেতে সাকিব ক্ষুধার্ত। এরই মধ্যে ব্যাটিংয়ে উন্নতির জন্য সাকিব ব্যক্তিগতভাবে বোলিং মেশিন কেনার পরিকল্পনা করছে যেন আরও ব্যাটিং অনুশীলন করতে পারে। এতেই বোঝা যায় সে সাফল্য পেতে কতটা মুখিয়ে আছে।

বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার নিঃসন্দেহে দেশের সেরা ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্রিকেটে ৮ হাজার ৩২৪ রানের মালিক সাকিব শিগগিরই রানে ফিরে আসবেন, সেই প্রত্যাশা সাকিব-ভক্তদের।