ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
দেশে ফিরলেন মুস্তাফিজ
এটা এখন আর কারোরই অজানা নয় যে মুখের কথায়ই কেবল জড়তা মুস্তাফিজুর রহমানের। কথা বলেন কম, কিন্তু তিনি বোলিংয়ের ভাষায় কথা বলতে পছন্দ করেন বেশি। সেটি বলতে পারেনও তিনি। এ জন্যই তো আন্তর্জাতিক ক্রিকেটে আসার মাত্র এক বছরের মধ্যেই ‘হটকেক’ বাংলাদেশি এই বাঁ-হাতি বোলিং বিস্ময়। পারফরম্যান্স দিয়ে আলো ছড়িয়েছেন আইপিএলে, তাঁর দল সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়েও দারুণ ভূমিকা রাখা এই তরুণ হয়েছেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়। প্রথমবার আইপিএল খেলতে গিয়েই হইচই ফেলে দেওয়া মুস্তাফিজের এত কীর্তি, অবশ্য তাঁর মুখের কথায় আঁচ করা কঠিন। গতকাল রাত সাড়ে ১০টায় কলকাতা থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকায় ফেরার পর নিজের সাফল্য নিয়ে অত উচ্ছ্বাসও নেই তাঁর, ‘আমি এখনো ছোট। আস্তে আস্তে আরো অনেক কিছু শিখব।’ যদিও ‘ছোট মানুষ’ মুস্তাফিজ ‘বড়’ অর্জনের মালা গেঁথেই পরশু রাত থেকে নিচ্ছিলেন দেশে ফেরার প্রস্তুতি। চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ-উৎসব করে গতকাল সকালেই বেঙ্গালুরু থেকে চলে এসেছিলেন কলকাতায়। সারা দিন সেখানেই ছিল দেশে ফেরার প্রতীক্ষা। রাতেই বিলম্বিত ফ্লাইটে দেশে ফেরার পর দেখলেন তাঁকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় সহ আরও অনেকে। মিষ্টিমুখ করালেন মুস্তাফিজকে। তবে যে সে মিষ্টি নয়, ক্রীড়া উপমন্ত্রী নিয়ে গিয়েছিলেন তাঁর নিজ এলাকা নেত্রকোনার ট্রেডমার্ক বালিশ মিষ্টি। বিমানবন্দরে উপমন্ত্রী মানেই তাঁর সঙ্গী আরো অনেকে। সেই সঙ্গে সংবাদমাধ্যমও উপচে পড়ায় মুস্তাফিজকে ঘিরে উপস্থিতিটা জনাকীর্ণই হয়ে গেল। এত রাতে তাঁর জন্য ভিড় লেগে যেতে দেখে আলোড়িত মুস্তাফিজ নিজেও। সবাইকে সে জন্য ধন্যবাদও জানালেন তিনি, পাশাপাশি তাঁর ইংরেজি বলার অক্ষমতা নিয়ে হালকা রসিকতাও করলেন, ‘আমি তো ইংরেজি পারি না, তাই হায়দরাবাদে আমার সতীর্থদের কিছু বাংলাই শেখানোর চেষ্টা করেছি।’ তিনি খুশি এই ভেবে যে, ‘আইপিএলে আমি শুরুটা যেমন ভালো করেছি, তেমনি শেষটাও। আমার কাছে এটাই সবচেয়ে ভালো লাগার বিষয়।’ এমনিতে সাতক্ষীরার দুররাম তেঁতুলিয়ার জন্য মনটা সব সময়ই পোড়ে মুস্তাফিজের, তবে সেখানে ছুটে যাওয়ার আগে অন্য আরো অনেক কিছুও ভাবতে হচ্ছে তাঁকে। হ্যামিস্ট্রিংয়ের চোটে গুজরাট লায়ন্সের বিপক্ষে কোয়ালিফাইং ম্যাচে খেলতে পারেননি তিনি। ফাইনালে খেললেও কিছুটা চোট নিয়েই তিনি খেলেছেন, তাও অস্বীকার করলেন না। লম্বা আইপিএল মৌসুম শেষ করে নিজেকে ফিট রাখার কথাই ভাবতে হচ্ছে সবার আগে। তাই দেশে ফিরেই ছোটেননি সাতক্ষীরায়। গত রাতে বিমানবন্দর থেকে গিয়েছেন ঢাকায় তাঁর এক মামার বাসায়, আজ সকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দেখা করবেন বিসিবির ফিজিওর সঙ্গে, ‘আগে ফিজিওর সঙ্গে দেখা করব। দেখি তিনি কী করেন। এর পরই সিদ্ধান্ত নেব সাতক্ষীরায় কখন যাব।’ ১৬ ম্যাচে পঞ্চম সেরা ১৭ উইকেট নিয়ে মুস্তাফিজ শেষ করেছেন আইপিএলের নবম আসর। তাঁর গড় ২৪.৭৬ আর ইকোনমি রেট ৬.৯০। অন্তত ২০ ওভার করা বোলারদের মধ্যে এবারের আইপিএলে সবচেয়ে কম ইকোনমি রেট তাঁরই। তাই তো আইপিএল অফিশিয়াল ওয়েবসাইটের ভোটাভুটিতে ৮৩.২ শতাংশ ভোট পেয়ে প্রথম বিদেশি খেলোয়াড় হিসেবে জিতেছেন সেরা উদীয়মানের পুরস্কার।
খেলাধুলা বিভাগের আরো খবর
খেলাধুলা বিভাগের আরো খবর
-
১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের টেস্ট জয়
৪ ডিসেম্বর, ২০২৪ ১০:৫১ -
৫-২ গোলে দুর্দান্ত জয় আর্সেনালের
১ ডিসেম্বর, ২০২৪ ১০:৪১ -
এগিয়ে থেকে দিন শেষ করলো বাংলাদেশ, চাপে ওয়েস্ট ইন্ডিজ
৩ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:২৪ -
এমবাপ্পে গোলে সহজ জয় রিয়ালের
২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
ফিফার বর্ষসেরা পুরস্কার জিতলেন ভিনিসিয়ুস,সেরা গোলরক্ষক মার্তিনেজ
১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৬ -
১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ পরাজয় বাংলাদেশের
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৫ -
উইন্ডিজের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ
২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৪ -
মৌসুমে প্রথম পরাজয়ের স্বাদ পেল বায়ার্ন
১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:২৮ -
হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের
৯ ডিসেম্বর, ২০২৪ ১০:২৬ -
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৭ -
বোলারদের তান্ডবে উইন্ডিজকে ২৬ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করল টাইগাররা
১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৪০ -
১১৭ রানে ভারতকে আটকে দিলো বাংলাদেশ
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৯ -
২-১ গোলে বার্সাকে হারিয়ে শীর্ষস্থান দখলে নিল আতলেতিকো
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৯ -
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৮ -
সাকিব আমাকে দেখে মুখ ফিরিয়ে নেবে না, আমিও না: তামিম
১৬ জুন, ২০২৫ ১৬:৪৮ -
অবশেষে সাদমানের ফিফটি, দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬৯
১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৯ -
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৩ -
ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয়
৩০ নভেম্বর, ২০২৪ ১০:৫২ -
চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন নিয়ে শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:১৩ -
মেসিকে নতুন চুক্তির প্রস্তাব ইন্টার মায়ামির
২৯ নভেম্বর, ২০২৪ ১২:২৮ -
নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে জয়ের ধারায় চেলসি
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫২ -
ব্যালন ডি আর ঘোষণা আজ
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫৩ -
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১ রানের বড় হার বাংলাদেশের
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:০৮ -
আজ সাফজয়ী মেয়েদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা
২ নভেম্বর, ২০২৪ ১০:২৬
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


