কে যাবে ফাইনালে !
আগামীকাল শুক্রবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে হায়দরাবাদের মুখোমুখি হবে গুজরাট লায়ন্স । জিতলেই ফাইনাল, আর হারলেই বিদায় নিতে হবে। একটা সময় পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে ছিল সানরাইজার্স হায়দরাবাদ । তাদের পেছনে ফেলে স্থানটা দখলে নেয় গুজরাট লায়ন্স ।
শীর্ষে থেকে গুজরাট প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয়। কিন্তু এক এবি ডি ভিলিয়ার্সের ব্যাটিং তাণ্ডবের কাছে হেরে ফাইনালে যাওয়ার প্রথম সুযোগ হাতছাড়া হয়ে যায় তাদের । আগামীকাল দ্বিতীয়বারের মতো ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে গুজরাট লায়ন্স এর সামনে। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ ।
বাংলাদেশ সময় আগামীকাল রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি । সানরাইজার্স হায়দরাবাদ গত বুধবার রাতে এলিমিনেটর ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার সুযোগ অর্জন করে। আগামীকালের ম্যাচে গুজরাটকে হারাতে পারলে আগামী ২৯ মে (রবিবার) ফাইনালে বেঙ্গালুরুর মুখোমুখি হবে তারা।
চলুন দেখে নেয়া যাক হায়দরাবাদ ও গুজরাট লায়ন্সের সম্ভাব্য একাদশের তালিকা :
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ : ১. ডেভিড ওয়ার্নার ২. শিখর ধাওয়ান ৩. মইসেস হেনরিকস ৪. যুবরাজ সিং ৫. দীপক হুদা ৬. নামান ওঝা ৭. বেন কাটিং ৮. ভুবনেশ্বর কুমার ৯. বারিন্দার স্রান ১০. বিপুল শর্মা ১১. মুস্তাফিজুর রহমান।
গুজরাট লায়ন্সের সম্ভাব্য একাদশ :
১. অ্যারোন ফিঞ্চ ২. ব্রেন্ডান ম্যাককালাম ৩. সুরেশ রায়না ৪. দিনেশ কার্তিক ৫. ডোয়াইন স্মিথ ৬. রবীন্দ্র জাদেজা ৭. ডোয়াইন ব্রাভো ৮. প্রবীন তাম্বে ৯. ধাওয়াল কুলকারনি ১০. প্রভিন কুমার ১১. শিভিল কৌশিক।


