হ্যাপি বোল্ড জীবনসঙ্গী দোলা
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের রুবেল হোসন বিয়ে করেছেন। তবে হ্যাপিকে নয় রুবেল বিয়ে করেছেন বাগেরহাটের দোলাকে। ২০১৫ সালে বিয়ে করলেও তা রুবেল গোপন রেখেছেন। রুবেলের স্ত্রীর বয়স কম হওয়ার কারনে নাকি তিনি এমনটি করেছেন।
গত বছর বিয়ে করলে তাহলে এতদিন বিষয়টি মিডিয়ায় আসলো না কেন? সবার কাছেই এমন প্রশ্ন। আসল ব্যাপার হলো, পাত্রীর বয়স কম এবং রুবেলে ইনজুরিতে থেকে দলের বাইরে থাকায় এসব লোক চক্ষুর আড়ালে চলে গেছে। তবে শেষ পর্যন্ত মিডিয়া ফলাও ভাবে প্রচার হতে থাকে বিষয়টি। জানা যায় পাত্রীর নাম, গ্রাম কিংবা দেন মোহরে কত টাকা ধরা হয়েছিল সেটিরও।
খোঁজ নিয়ে জানা যায়, ৬ লাখ টাকা দেন মোহরে তাদের বিয়ে হয়। বিয়েতে রুবেলের পিতা, মাতা ,চাচা ও বোন ছাড়াও বাগেরহাট জেলা আওয়ামী লীগের এক নেতা উপস্থিত ছিলেন। আর সেটি অবশেষে তার ভেরিফাইড করা ফেইসবুক পেজে তিনি ব্যাপারটি নিশ্চিত করেন।
এখন রুবেল ও তার স্ত্রী ঢাকায় রয়েছে। তবে শীঘ্রই তাদের বিবাহত্তোর সংবর্ধনার আয়োজন করা হবে বলেও জানান তিনি।
এ প্রসঙ্গে রুবেল বলেন, বাগেরহাটের মুনিগঞ্জ এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলাম কচির বাসায় ইসরাত জাহান দোলাকে বিয়ে করেছেন তিনি। রুবেলের স্ত্রী দোলা চলতি বছর বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল থেকে এসএসসি পরীক্ষায় পাশ করেন। ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সময় ফেরুয়ারি মাসে বাবা-মায়ের ইচ্ছামত দোলাকে বিয়ের করে রুবেল।
অভিনেত্রী নাজনীন আকতার হ্যাপিকে বোল্ড আউট করে রুবেল যে গোপনে বিয়েটা সেরে ফেললেন এটা সত্যি। তবে রুবেল নাকি বিয়ের পর থেকে আরও বেশি সিরিয়াস হয়ে গিয়েছেন।
রুবেল জানিয়েছেন, বিয়ের পর থেকেই আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে। আমি এখন বিবাহিত। আমার এখন ভবিষ্যৎ নিয়েও চিন্তা ভাবনা করতে হবে যেটা আগে করে নি। নিজের স্ত্রী ক্রিকেট পছন্দ করে কিনা এই প্রশ্নের জবাবে বলেন, হ্যাঁ, সে ক্রিকেট অনেক পছন্দ করে। সে ক্রিকেট দেখতেও পছন্দ করে। একজন ক্রিকেটারের স্ত্রী, ক্রিকেটটা পছন্দ করবে এটাইতো স্বাভাবিক।


