English Version
আপডেট : ১৮ মে, ২০১৬ ১৭:৫১

অধিনায়ক পদে থাকছেন না নেইমার

অনলাইন ডেস্ক
অধিনায়ক পদে থাকছেন না নেইমার

২০১৪ সালে ব্রাজিল সিলভাকে সরিয়ে অধিনায়কের দায়িত্ব দেন নেইমারকে। মাত্র ২২ বছর বয়সে দলনেতা হিসেবে খারাপ করেননি তিনি। তার অধীনে দল ভালোই খেলছিল। তবে সমস্যাটা অন্য জায়গায়, অধিনায়ক নেইমার মেজাজ হারিয়ে ফেলেন! যা খেলার মাঠে যথেষ্ট প্রভাব ফেলে। ব্যাপারটা নিয়ে ভাবছেন সেলেকাও কোচ কার্লোস দুঙ্গা। তাই ব্রাজিলের অধিনায়কের পদ থেকে নেইমারকে সরিয়ে দিতে পারেন তিনি।

২০১৫ সালে কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে মেজাজ হারিয়ে ফেলেন নেইমার। এর জন্য লালকার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। তা ছাড়া একই ঘটানায় নেইমারকে কয়েকটি ম্যাচ নিষিদ্ধ করেছিল ফিফা। দলের প্রাণভোমরা একাদশের বাইরে থাকলে ব্যাপারটা সমস্যাই বটে। সতীর্থরাও তার শূন্যতা অনুভব করেন।

অনেকেই মনে করছেন, অধিনায়কের দায়িত্বটা বাড়তি চাপ হয়ে দাঁড়িয়েছে নেইমারের। যে কারণে মাথা ঠাণ্ডা রাখতে পারছেন না তিনি! অথচ দুঙ্গা জানালেন, মেজাজ হারানোর বিষয়টি সমাধান করার জন্যই নাকি তাকে অধিনায়ক করা হয়েছিল। 

দুঙ্গা বলেন, প্রথমে আমি ভেবেছিলাম, নেইমারকে অধিনায়ক করলে সেটা মাঠে তাকে আরও নিরাপত্তা দেবে। সে নিজেকে আরও গুরুত্বপূর্ণ মনে করবে। সেটা না হওয়ায় দলে কিছুটা পরিবর্তন আনতে চাই। নেইমারকে অধিনায়ক রাখব কি রাখব না, তা খুবই সহজ কাজ। এর জন্য নেইমারের সঙ্গে আলোচনা করব। তার জন্য যেটা মঙ্গলজনক হবে সেই সিদ্ধান্তেই উপনীত হব আমরা।