English Version
আপডেট : ৫ মে, ২০১৬ ১৮:২৫

আইসিসির র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ সপ্তম

অনলাইন ডেস্ক
আইসিসির র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ সপ্তম

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ দলের অবস্থান সাত নম্বর। তবে আগের চেয়ে রেটিং পয়েন্ট বেড়েছে।

এ মূহুর্তে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে নিউ জিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। আর ভারতের অবস্থান চার নম্বরে।

বাংলাদেশের পরেই র‌্যাঙ্কিংয়ে জায়গা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের। টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট বাড়লেও অবস্থান নয় নম্বরেই রয়েছে। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে এখনো বাংলাদেশ আফগানিস্তানের পেছনে অর্থাৎ ১০ নম্বরে রয়েছে।

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ পাঁচ নম্বর।