English Version
আপডেট : ৫ মে, ২০১৬ ০১:৩৫

পাঞ্জাবকে ৭ রানে হারিয়ে জয়ের ধারায় কলকাতা

অনলাইন ডেস্ক
পাঞ্জাবকে ৭ রানে হারিয়ে জয়ের ধারায় কলকাতা

 

পাঞ্জাবকে হারিয়ে জয়ের ধারা ধরে রাখল কলকাতা। সামনে ১৬৫ রানের টার্গেট রেখেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সেই লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ মুরলী বিজয়ের দল। শেষ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭ রানে হার পঞ্জাবের। 

৪টি উইকেট নিলেন আন্দ্রে রাসেল। জোড়া উইকেট চাওলার। একটি উইকেট মর্কেলের। চার নম্বরে ব্যাট করতে এসে ৪২ বলে ৬৮ রানের ইনিংস খেলে সাময়িক আশা জাগিয়েছিলেন ম্যাক্সওয়েল। কিন্তু তিনি আউট হতেই ম্যাচ পুরো চলে গেল কেকেআর-এর দখলে।

টস জিতে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাট করতে পাঠাল কিংস একাদশ পঞ্জাব।  ৬ ম্যাচ পর আবার ঘরের মাঠে ফিরেছেন গম্ভীররা। হারের পর জয়েও ফিরেছে্ দল। ফর্ম ফিরে পাচ্ছে পঞ্জাবও। এমন অবস্থায় ইডেনে ভাল লড়াই দেখার অপেক্ষায় সমর্থকরা। ব্যাট হাতে এদিন আবার ভরসা দিয়ে গেলেন উথাপ্পা। করলেন ৭০ রান। হাফ সেঞ্চুরি গৌতম গম্ভীরেরও। ১৬৪ রান করে যে ৩ উইকেট গেল কলকাতার সবগুলিই রান আউট। 

গৌতম গম্ভীর জানিয়ে দিয়েছেন তিন স্পিনার নিয়ে খেলবেন তিনি। যে কারণে দলে ফিরছেন সাকিব আল হাসান। নারিনের জায়গায় দলে আসছেন হগি। এদিকে কাল থেকেই গরম কেটে বৃষ্টি এসেছে কলকাতায়।অন্যদিকে পঞ্জাবে তিনজন বিদেশি প্লেয়ারকে নিয়েই খেলতে হচ্ছে। আমলা দলের সঙ্গে যোগ দিলেও আজ খেলছেন না।