English Version
আপডেট : ৫ মে, ২০১৬ ০১:০৬

প্রতি মিনিটে কোহলির আয় ৫,৮১১ টাকা

অনলাইন ডেস্ক
প্রতি মিনিটে কোহলির আয় ৫,৮১১ টাকা

ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক বিরাট কোহলি। মাঠে নামলেই চার-ছক্কার ঝড় তোলেন। বিরাট কোহলি বর্তমানে বিশ্বের একনম্বর ব্যাটসম্যান। বিশেষ করে টি-টোয়েন্টিতে সেরা। তিনি ব্যাট হাতে নামলে গোটা ভারত স্তব্ধ হয়ে যায়। তিনি এখন ভারতের হার্ট থ্রব।

এতো কিছুর পরও কখনো কী ভেবেছেন বিরাট কোহলির আয় কত? তাহলে এবার শুনুন, প্রতি মিনিটে কোহলির আয় ৫,৮১১ টাকা। ভারতীয় মুদ্রায় তার মাসিক আয় ২৫,৪৫,৩১,২২৫ টাকা। বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম এবেলায় প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।