দুর্দান্ত ব্যাটসম্যান কেট মিডেলটনের সামনে ফিল্ডার টেন্ডুলকার!(ভিডিও)
বিশ্ব ক্রিকেটের কিংবদন্তী শচীন টেন্ডুলকার একথা কার না জানান। কিন্তু রাজপরিবারের খেলা ক্রিকেট সেখালে যে ভালোই রপ্ত আছে ব্রিটিশ রাজবধূ তা স্বচোক্ষে দেখলেন টেন্ডুলকার। বোলারের বলে ওভার দ্যা উইকেট হাকালেন কেট। আর টেন্ডুল কার দাড়িয়ে সেই দৃশ্যই দেখলেন। এদিন ফিল্ডারের তালিকায় নাম লেখান রাজপুত্র তার স্বামী প্রিন্স উইলিয়ামও।
৬ দিনের ভারত সফরে মুম্বাইয়ের ওভাল ময়দানে সুবিধাবঞ্চিতদের একটি ক্রিকেট ম্যাচ দেখছিলেন তিনি। তার সঙ্গে যোগ দেন ভারতের ক্রিকেট কিংবদন্তী শচীন টেন্ডুলকার। এসময় তার পরনে ছিল ভারতীয় ডিজাইনার অনিতা ডংগ্রের ডিজাইন করা পোশাক।
মুম্বাইয়ে পৌঁছেই প্রথমে তিনি তাজমহল হোটেলে ২৬/১১ এর জঙ্গী হামলায় নিহতদের কথা স্মরণ করেন। এরপর সেখান থেকে ওভালে ম্যাচ দেখতে যান। সেখান থেকে বাঙ্গানা ওয়াটার ট্যাংকে স্মাইল নামে একটি এনজিওতে যাবেন কেট ও উইলিয়াম।
রবিবার সন্ধ্যায় তাদের জন্য রয়েছে বলিউড গালা। যেখানে উপস্থিত থাকবেন বলিউড তারকা শাহরুখ খান, ঐশ্বরিয়া রায়, শিল্পা শেঠী, আলিয়া ভাট, সোনম কাপুর ও কারান জোহার। দেখুন সেই ভিডিও।


