English Version
আপডেট : ৪ এপ্রিল, ২০১৬ ১৩:২৭

স্যামুয়েলসের জরিমানা

অনলাইন ডেস্ক
স্যামুয়েলসের জরিমানা
স্যামুয়েলস স্টেক উত্তেজনার মুহূর্ত

দলের হাতে বিশ্ব চ্যাম্পিয়নের ট্রপি তুলে দিয়েছেন মারলন স্যামুয়েলস। ফাইনালে তিনি ৬৬ বলে ৯টি চার এবং ২টি ছক্কায় ৮৫ রানের হার না মানা ইনিংস খেলেছেন। তার প্রধান ভূমিকাতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন। তবে তাতে কী? আইসিসি দৃষ্টিতে তিনি অপরাধি।

‘রোববার ফাইনালে রান তাড়ার শেষ ওভারে বোলার বেন স্টোকসকে আপত্তিকর কথা বলেছিলেন স্যামুয়েলস।’ যাতে আইসিসির কোড অব কন্ড্রাক্টের ২.১.৪ এর ধারা ভঙ্গ করেছেন স্যামুয়েলস। আইসিসির আচরণবিধি ভাঙায় অভিযুক্ত করা হয়েছে এ জ্যামাইকান ব্যাটসম্যানকে। ফলে তাকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। আইসিসির এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে। পরে ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের আনা অভিযোগ ও শাস্তি মেনে নেন স্যামুয়েলস।

ওয়ানডাউনে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে চ্যাম্পিয়ন করেই মাঠ ছাড়েন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার মারলন স্যামুয়েলস। অসাধারণ সেই পারফরম্যান্সের জন্য ফাইনালে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার ওঠে তার হাতেই। তবে ক্যারিবীয়দের দ্বিতীয়বারের টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন বানানোর ম্যাচে শাস্তি পেতে হয়েছে স্যামুয়েলসকে।