শেন ওয়ার্নকে শিরোপা উৎসর্গ করলেন স্যামুয়েলস! (ভিডিও)
একেই বলে যোগ্য কান্ডারীর জবাব। মাত্র ১১ রানে যখন ক্যারিবীয়ানরা ৩ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শিরোপা প্রায় হাত করছে। ঠিক তখন দলকে যোগ্য নেতৃত্ব দিয়ে অনবদ্য ৮৫ রানের শিরোপা জেতানো ম্যাচ শেষ ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক মারলন স্যামুয়েলস প্রেজেন্টেশন পর্বে ধারাভাষ্যকার নাসির হোসেনকে বলেন, এই শিরোপা আমি উৎসর্গ করলাম শেন ওয়ার্নকে।
সে সময় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রেনেগেডসের ইনিংস চলাকালে স্যামুয়েলসের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান ওয়ার্ন। তবে এর সূত্রপাত স্টার্সের ইনিংসে। দ্বিতীয় রানে বাধা দিতে ডেভিড হাসির শার্ট টেনে ধরেছিলেন বোলার স্যামুয়েলস।
এরই প্রতিক্রিয়ায় ওয়ার্নও খ্যাপাটে হয়ে ওঠেন ব্যাটসম্যান স্যামুয়েলসের ওপর। দ্বিতীয় ইনিংসে যখন ক্যারিবীয় তারকা ব্যাটিংয়ে আসেন তখন রান নিতে গিয়ে ক্রিজে ফিরে এলে ওয়ার্ন কাছে এসে অশালীন ভাষায় হুমকি দেন।
এসময় অসি তারকার কানে ফক্স স্পোর্টসের মাইক্রোফোন ছিল। এরপরই স্যামুয়েলসের শার্টও টেনে ধরেন তিনি। ঘটনা এখানেই থেমে থাকেনি। পরের ওভারে ক্রিজের অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা স্যামুয়েলসকে বল কুড়িয়ে ছুঁড়ে মারেন ওয়ার্ন। জবাবে ক্যারিবীয় তারকাও তার ব্যাট সজোরে ছুঁড়ে মারেন।
২০১৩ সালে অস্ট্রেলীয় টি-২০ লিগ বিগ ব্যাশে মারলন স্যামুয়েলস ও শেন ওয়ার্ন অশোভন আচরণে জড়িয়েছিলেন। ওই ঘটনাকে কেন্দ্র করে হয়তো বছর তিনেক পর ওয়ার্নকে খোঁচা দিলেন চ্যাম্পিয়ন স্যামুয়েলস। ভিডিওটি দেখতে লিংকে ক্লিক করুন।


