English Version
আপডেট : ৪ এপ্রিল, ২০১৬ ০২:০৯

মহাকাব্যিক শিরোপা জয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে নতুন যুগের সূচনা

অনলাইন ডেস্ক
মহাকাব্যিক শিরোপা জয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে নতুন যুগের সূচনা
শিরোপা হাতে ওয়েস্ট ইন্ডিজ দল

ক্রিকেট গৌরবময় অনিশ্চিয়তার খেলা। তা আবারও প্রমাণ করলেন ভিব রিচার্ডসন, গর্ডন গিনীজ, ওয়ার্স, অ্যাম্বোসের দল ওয়েস্ট ইন্ডিজ। বছরের শুরুতে যুব বিশ্বকাপ, এরপর একই দিনে মেয়ে এবং ছেলেরা টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া সত্যি একটি  ঐতিহাসিক মুহূর্ত। যা সৃষ্টি করলেন এ যুগের  ব্রাফেট, স্যামুয়েলস, ক্রিস গেইল, লেন্ডল সিমন্স, জনসন চার্লস, আন্দ্রে রাসেল, ড্যারেন সামিরা।   ক্রিকেটীয় নাটকীয়তা আর ম্যাচের পরতে পরতে রুদ্ধশ্বাস রোমাঞ্চ, শেষ ওভারের বড় বড় ছক্কা ফাইনালে উত্তেজনা ছড়ানোর সব উপকরণই থাকল পুরো ম্যাচজুড়ে। আর সেই উত্তেজনাপূর্ণ ফাইনালে শেষ ওভারের নাটকীয়তায় ওয়েস্ট ইন্ডিজ হাসল বিজয়ের হাসি।

রোববার কলকাতার ইডেন গার্ডেনে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে দ্বিতীয় বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।

শিরোপা নির্ধারণী এই ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৫৫ রান করে ইংল্যান্ড। জবাবে শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৯ রান। বেন স্টোকসের প্রথম চার বলেই চারটি বিশাল ছক্কা হাঁকিয়ে ওয়েস্ট ইন্ডিজকে মহাকাব্যিক এক জয় এনে দেন কার্লোস ব্রাফেট।

তবে ব্রাফেট শেষ দৃশ্যের নায়ক হলেও দলের জয়ে বড় অবদান আসলে মারলন স্যামুয়েলসের।  শেষ পর্যন্ত তিনি অপরাজিত থেকেছেন ৮৫ রানের অসাধারণ এক ইনিংস খেলে।

ক্যারিবীয়ান ক্রিকেটে একদিনে এতো গুলো অর্জন আগে কখনোই ঘটেনি। তাই বলা যায় এই মুহূর্ত হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সবচেয়ে সোনালী যুগ।

নারী পুরুষের হাত ধরে পৃথিবীতে সৃস্টি হয়েছে নন্দন কানন। তেমনি টেলর,ম্যাথিউস আর গেইল  মারলন স্যামুয়েলস, ব্রাভো, স্যামিদের হাত ধরে এগিয়ে যাবে ক্যারিবীয় ক্রিকেট এটাই এখন ক্রিকেট বিশ্বে প্রত্যাশা।