English Version
আপডেট : ৩ এপ্রিল, ২০১৬ ১৯:৫৭

শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে ইংল্যান্ড

অনলাইন ডেস্ক
শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে ইংল্যান্ড

ব্যাডরি ও রাছেলের বোলিং দাপটে শুরুতেই ধাক্কা খেল ইংল্যান্ড। নতুন দিনের সূচনা করে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে ঐতিহাসিক এক জয় তুলি নিয়েছে ক্যারিবীয়না মেয়েরা। এবার গেইল, স্যামি ব্রাভোদের পালা। তবে প্রাথমিক ঠিক ঠাক ভাবেই সমালে নিয়েছেন ক্যারিবীয়ান পুরুষরা।

কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টস জিতে ক্রিকেটের জনকদের ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ।

স্বপ্নের শিরোপা জয়ে লক্ষ্যে নিজেদের সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামেছে দুই দল। শেষ খবর পাওয়া পর্যন্ত ইংলিশদের সংগ্রহ ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৫রান।

দু’দলের একাদশ:

ওয়েন্ট ইন্ডিজ সম্ভাব্য একাদশ: ড্যারেন স্যামি (অধিনায়ক), ক্রিস গেইল, লেন্ডল সিমন্স, মারলন স্যামুয়েলস, জনসন চার্লস, দিনেশ রামদিন (উইকেট রক্ষক), ডোয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেল, স্যামুয়েল বাদ্রি, কার্লোস বার্থওয়েট, সুলেমান বেন।

ইংল্যান্ড সম্ভাব্য একাদশ: ইয়ন মরগ্যান (অধিনায়ক), জ্যাসন রয়, জই রুট, অ্যালেক্স হ্যালস, জস বুটলার (উইকেট রক্ষক), মঈন আলী, বেন স্টোকস, আদিল রশিদ, ক্রিস জর্ডান, ডেভিড উইলে, লিয়াম প্লাঙ্কেট।

ইডেন গার্ডেন স্টেডিয়ামে থেকে খেলাটি সরাসরি সম্প্রচার করছে বিটিভি, গাজীটিভি, মাছরাঙ্গা ও স্টার স্পোটর্স ১-৩।