ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
লড়াই করে হারার পর যা বললেন মাশরাফি
মাথা তুলে লড়াইতেও এখন শতভাগ তৃপ্তি পাচ্ছে না বাংলাদেশে। কারণ ওরা ১১জনের দল যে এখন বড় দল হয়ে উঠছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি বাংলাদেশ কাল জিততেও পারতো। যদি না কিছু ছোট খাট ভুল না করত। পুরো ম্যাচ নিয়ে তাই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কাছে বহু প্রশ্ন ভক্তদের কাছ থেকে। সেগুলো শতভাগ উত্তরও তিনি দিয়েছেন।
সৌম্য কেন ধারাবাহিকভাবে প্রত্যাশার প্রতিদান দিতে ব্যর্থ হচ্ছে এমন প্রশ্নের জবাবে বললেন, কখনো কখনো এ রকম কঠিন সময় যায়। আসলে এ রকম হয়ই। টি-টোয়েন্টি ফরম্যাটে রানও করতে হবে এ রকম তাড়া সব সময় থাকে। ওপরের দিকের ব্যাটসম্যানদের ঝুঁকি নিয়ে খেলতে হয়। একদিন রান করলে আবার সব ঠিক হয়ে যাবে। আশা করছি ও আবারও রানে ফিরবে। আসলে টি-টোয়েন্টি ফরম্যাটটাও এ রকম।’
বাংলাদেশের বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে ১৪-১৭—এই কয়েকটি ওভার। এ সময় যেন রানই উঠছে না। দলে নাসির থাকলে শেষের ওভারগুলোতে বাংলাদেশ বেশি রান পেত। নাসির ইদানীং বলও করছিলেন দারুণ। গতকালও তাঁর অভাব অনুভূত হলো। মাশরাফি বললেন, ‘নাসির অবশ্যই আমাদের পরিকল্পনায় আছে, সব সময় থাকবে। শেষ পর্যন্ত ওকে একাদশের ভারসাম্যের কারণে অনেক সময়ই সুযোগ দেওয়া হয় না। আশা করি ও সামনে সুযোগ পেলে ভালো খেলবে।’
মাশরাফি জানালেন, শুভাগতকে একটু ওপরে ব্যাটিং করতে পাঠানো হয়েছিল মেরে খেলার জন্যই। পরিকল্পনা ছিল, শুভাগত দ্রুত আউট হয়ে ফিরলে পরে সেই ধাক্কা সামলে নিতে পারবেন মুশফিক। আর রান রেট বাড়িয়ে নিতে মাহমুদউল্লাহর ফর্মের ওপরও আস্থা রেখেছিল দল। বাজিটা কিছুটা কাজে লেগেছে, কিছুটা লাগেনি। মাশরাফি মনে করেন, স্কোরবোর্ডে আরও কিছুটা রান হলে, মাঠে ছোটখাটো ভুলগুলো না করলে এই ম্যাচটা হতে পারত অন্য রকম, ‘ছোট ছোট ভুলের কারণে হয়তোবা অনেক কিছু করা সম্ভব হয়নি। যদি ওগুলো না হলে ম্যাচটা অন্য দিকেও যেতে পারত। তবে এখনো আমি মনে করি, যেভাবে খেলেছি সেটা থেকে আমরা সামনের ম্যাচে ভালো কিছু নিয়ে যেতে পারি।’
ম্যাচ জিততে ভাগ্যকেও পাশে লাগে। ফিফটি-ফিফটি সুযোগগুলো যেতে হয় নিজেদের পক্ষে। আর এদিন তো ভাগ্য শুরু থেকেই যেন মুখ ফিরিয়ে নিয়েছিল। ম্যাচের দিন সকালে অসুস্থ হয়ে গিয়েছিলেন দলের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। মাশরাফি বললেনও, ‘তামিমকে না পাওয়াটা আমাদের জন্য ছিল বিরাট ক্ষতি। এমনিতেই দুর্ভাগ্যবশত আমাদের দুজন খেলোয়াড় আমাদের সঙ্গে নেই। এর ওপর দুর্ঘটনাক্রমে আজ (গতকাল) সকাল থেকেই তামিমের শরীর খারাপ। এটা আমাদের জন্য বড় ধাক্কা।’
খেলোয়াড়দের বেশির ভাগ সময় মনমরা লেগেছে। মনে হয়েছে যেন বাইরের চাপে ভেঙে পড়েছে সবাই। মাশরাফি জানালেন, ‘আমাদের চেষ্টা ছিল ওগুলো মাঠের বাইরে রেখেই খেলতে নামা। যতটুকু পেরেছি... আসলে কারও মনের ওপর জোর করা তো কঠিন।’
তবু এই ম্যাচে প্রাপ্তি কম নেই মাশরাফির চোখে, ‘ইতিবাচক যে জিনিসগুলো হয়েছে, রিয়াদ ফর্মে আছে। ধারাবাহিকভাবে ভালো করেছে। সাকিব বোলিংয়ে ভালো করেছে। ব্যাটিংয়েও ভালো করেছে। মুশফিকও অনেক দিন পর হাত খুলে ব্যাটিং করল। সিনিয়র ক্রিকেটাররা দায়িত্ব নিয়ে খেলেছে। এটা আমাদের সামনের ম্যাচে কাজে লাগবে।’
বাংলাদেশের পরবর্তী ম্যাচ স্বাগতিক ভারতের বিপক্ষে।
খেলাধুলা বিভাগের আরো খবর
খেলাধুলা বিভাগের আরো খবর
-
১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের টেস্ট জয়
৪ ডিসেম্বর, ২০২৪ ১০:৫১ -
৫-২ গোলে দুর্দান্ত জয় আর্সেনালের
১ ডিসেম্বর, ২০২৪ ১০:৪১ -
এগিয়ে থেকে দিন শেষ করলো বাংলাদেশ, চাপে ওয়েস্ট ইন্ডিজ
৩ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
এমবাপ্পে গোলে সহজ জয় রিয়ালের
২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:২৪ -
ফিফার বর্ষসেরা পুরস্কার জিতলেন ভিনিসিয়ুস,সেরা গোলরক্ষক মার্তিনেজ
১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৬ -
১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ পরাজয় বাংলাদেশের
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৫ -
মৌসুমে প্রথম পরাজয়ের স্বাদ পেল বায়ার্ন
১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:২৮ -
উইন্ডিজের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ
২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৪ -
হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের
৯ ডিসেম্বর, ২০২৪ ১০:২৬ -
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৭ -
বোলারদের তান্ডবে উইন্ডিজকে ২৬ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করল টাইগাররা
১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৪০ -
১১৭ রানে ভারতকে আটকে দিলো বাংলাদেশ
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৯ -
২-১ গোলে বার্সাকে হারিয়ে শীর্ষস্থান দখলে নিল আতলেতিকো
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৯ -
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৮ -
সাকিব আমাকে দেখে মুখ ফিরিয়ে নেবে না, আমিও না: তামিম
১৬ জুন, ২০২৫ ১৬:৪৮ -
অবশেষে সাদমানের ফিফটি, দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬৯
১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৯ -
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৩ -
ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয়
৩০ নভেম্বর, ২০২৪ ১০:৫২ -
চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন নিয়ে শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:১৩ -
মেসিকে নতুন চুক্তির প্রস্তাব ইন্টার মায়ামির
২৯ নভেম্বর, ২০২৪ ১২:২৮ -
নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে জয়ের ধারায় চেলসি
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫২ -
ব্যালন ডি আর ঘোষণা আজ
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫৩ -
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১ রানের বড় হার বাংলাদেশের
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:০৮ -
আজ সাফজয়ী মেয়েদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা
২ নভেম্বর, ২০২৪ ১০:২৬
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


