English Version
আপডেট : ১৭ মার্চ, ২০১৬ ০০:৪১

গেইল ঝড়ে উড়ে গেল ইংল্যান্ডের রানের পাহাড়

অনলাইন ডেস্ক
গেইল ঝড়ে উড়ে গেল ইংল্যান্ডের রানের পাহাড়

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের দেয়া ১৮৩ রানে জয়ের লক্ষ্যে ব্যাট ওয়েস্ট ইন্ডিজ। আজ বুধবার মুম্বাইয়ের গুয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি। রুটের ৪৮, বাটলারের ৩০, এডি হেল্সের ২৮, মরর্গানের ২৭ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রানের পুজি গড়ে ইংলিশরা।

জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। ০ রানে চার্লকে ফেরান উইলি। একপ্রান্ত ইংলিশ বোলারদের তুলো ধুনো করে মাত্র ৪৮ বলে শতরান পূর্ণ করেন ক্রিকেট দানব ক্রিস গেইল। গেইলের ইনিংস ছিলো পাঁচটি চার ও ১১টি ছক্কায় সাজানো। বিশ্বকাপে এটি গেইলে দ্বিতীয় শতরান। ১৮.১ ওভারেই ১৮৩রানের জয়ের বন্দরে পৌঁছায় গেইলের দল। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে স্যামুয়েস (৩১),  দিনেশ রামদিন ১২ রান, আন্দ্রে রাসেল (১৬)।