পাকিস্তানের কাছে ৫৫ রানে হারল বাংলাদেশ
আইসিসি টি-টোয়েন্টির সুপার টেন পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের দেয়া ২০২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৬ উইকেটে হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৪৬ রান করতে সমর্থ হয়েছে বাংলাদেশ। ফলে বিগ স্কোরের এই ম্যাচে ৫৫ রানের হার নিয়ে মাঠ ছাড়েন মাশরাফি মুর্তজার নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল।
এরআগের কলকাতার ইডেন গার্ডেনের ব্যাটিং স্বর্গে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি। শুরু থেকেই বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হয়ে খেলাতে থাকেন দুই পাকিস্তানী ব্যাটসম্যান। শারজিল খান ১০ বলে ১৮ আহমেদ শেহজাদ ৩৯ বলে ৫২ রান, হাফিজ ৪২ বলে ৬৪ রান আর বুম বুম আফ্রিদি মাত্র ১৯ বলে করেন ৪৯ রান। ততক্ষণে ম্যাচ থেকে প্রায় ছিটকে পড়ে টাইগাররা। নির্ধারিত ২০ ওভারে পাকিস্তানের স্কোর বোর্ডে রান দাঁড়ায় ২০১ রান।
ওভার প্রতি ১০.৫ হারে তোলা এই বিগ স্কোর তাড়া করতে নেমে প্রথম ওভারেই মোহাম্মদ আমিরের বলে ০ রানে বোল্ড আউট হন সৌম্য সরকার। একপ্রান্ত আগলে খেলছিলেন তামিম। কিন্ত বড় স্কোরে পেছনে তাড়া করতে গিয়ে আফ্রিদির বলে ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়ের গত ম্যাচে সেঞ্চুরিয়ান তামিম। এরপর সাকিব মুশফিকের স্কোর ব্যবধান কমানোর লড়াই চলতে থাকে। কিন্তু মুশফিক ব্যাক্তিগত ১৮ রানে আমিরের শিকারে পরিণত হন। শেষ দিকে মাশরাফিকে সঙ্গে নিয়ে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন সাকিব।
পাকিস্তারেন পক্ষে আমির ২টি আফ্রিদি ২ ইরফান ও ওয়াসিম ১ করে উইকেট পান।
ম্যাচ সেরা হন শহীদ আফ্রিদি।


