নিউজিল্যান্ডের কাছে ভারতের লজ্জাজনক হার
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বি-গ্রুপের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতকে ৪৭ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের দেয়া ১২৬ রানের মামুলি টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৭৯ রানে আল আউট হয় টিম ইন্ডিয়া। যা ভারতের টি-টোয়েন্টি ইতিহাসে ভারতের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর।
নিউজিল্যান্ড স্পিনে দুর্বল তাই নাগপুরে স্পিন স্বর্গ বানিয়ে রেখেছিল ভারত। তাতে সফল হয়েছেন ধনিরা। কিন্তু নিজেদের খোড়া গর্তেই পা ভাঙল ভারতের। নিউজিল্যান্ডের স্পিন বোলিংয়ে ৪৭ রানের বিশাল ব্যবধানে হেরে টি-২০ বিশ্বকাপ মিশন শুরু করতে হলো সবচেয়ে ফেভারিট খ্যাত ভারতকে। তার সঙ্গে যুক্ত হয়েছে ধনীদের ৭৯ রানের সর্বনিম্ন স্কোরের রেকর্ড।
মাত্র ৫ রানে ধাওয়ান ফিরেছেন তখনও কেউ কল্পনাও করতে পারেনি আজ কী হচ্ছে। ১০ রানে নেই ২ উইকেট। এরপর ১২ রানে ছিলনা ৩ উইকেট। উইকেট পড়ার গতি বজায় থেকে ৩৯ রানে পড়ে যায় ৫ উইকেট । রোহিত শর্মা (৫) ও সুরেস রায়না (১), যুবরাজ (৪), কোহলি (২৩), জাদেজা (০) ফিরে গেলে স্কোর বোর্ডের চিত্র দাঁড়ায় ৪৩/৭। অর্শিন ও ধোনী কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ভারত ৪৭ রানের হার নিয়ে মাঠ ছাড়ে। নিউজিল্যান্ডের পক্ষে সান্তনার মাত্র ১১ রান দিয়ে ৪ উইকেট, ভারতীয় বংশদ্ভত সোধি ১৮ রানে ৩ উইকেট নেন।
এরআগে নাগপুরের স্পিন সহায়ক ম্যাচে ব্রেন্ডন ম্যাককলামহীন নিউজিল্যান্ডের শুরুটা ভাল হলো না। মাত্র ১৩ রানে নেই ২ উইকেট হারিয়ে বসে তারা। কোরি অ্যান্ডারসনের ৪২ বলে ৩৪ রান আর রনচি ১১ বলে ২১ না করলে কিউইদের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১২৬ রান।


