বাংলাদেশকে হেয় করে ব্যঙ্গ ভিডিও
বাংলাদেশ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাকিস্তানকে নিয়ে ব্যঙ্গ ভিডিওচিত্র প্রকাশ করেছে ভারতীয় মিডিয়া। যে ভিডিওয়ের মাধ্যমে ভারত তার গ্রুপে থাকা অন্য সব দলকে অপমান করেছে। এরআগে ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপেও এই ধরণের ব্যঙ্গাত্বক ভিডিও প্রকাশ করেছে ভারত।
গত ২০১৫ সালে আইসিসি ওয়ানডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের সঙ্গে তীব্র বিতর্কিত ম্যাচে জয়ী হয়ে সেমিফাইনালে ওঠে ভারত। শেষ পর্যন্ত সেমিতে অস্ট্রেলিয়ার কাছে পর্যদুস্ত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ভারত। সেই সময় ‘মওকা মওকা’ ভিডিওচিত্রটি ব্যাপক সমালোনার ঝড় উঠে। ওই ভিডিওচিত্রে ভারতের কাছে অন্যান্য দলকে ছোট করে দেখানো হয়। একই বছর বাংলাদেশ সফরে এসে ওয়ানডে সিরিজে হেরে যায় ভারত। আর গেল বছর শেষে অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করে ভারতকে। ‘মওকা মওকা’র মতো আবারও ভিডিওচিত্র নিয়ে এসেছে ভারতীয় গণমাধ্যম। এবারো ভারতীয় ক্রিকেট দলের বিপরীতে অন্যদলগুলোকে নানাভাবে হেয় করা হয়েছে। মওকার ভিডিওচিত্রে দেখানো হয়, একটি রেসলিংয়ের রিংয়ের ভেতর দাঁড়িয়ে আছে চারজন। চারজনের মুখে চারটি দেশের পতাকা আঁকা। একজনের মুখে অস্ট্রেলিয়া, একজনের মুখে নিউজিল্যান্ডের পতাকা; অন্য দুইজনের মুখে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা। ভিডিওচিত্রে দেখানো হয়, সামনে থাকা প্রতিযোগীর দিকে এগিয়ে যাওয়ার জন্য চারজন একজন আরেকজনকে ঠেলছে। কিন্তু কেউই সামনে যেতে রাজি নয়। যে প্রথমে যাবে এজন্য তারা বিভিন্ন উপায় বের করে। শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের পতাকা আঁকা ব্যক্তিকে এগিয়ে যেতে হয়। এরপরই দেখানো হয় সামনে ভারতীয় পতাকা আঁকা বিশালদেহী কুস্তিগির অপেক্ষা করছে। অন্য চারজনের তুলনায় ভারতীয় পতাকা আঁকা ব্যক্তির শরীর যথেষ্ট সুঠাম দেহী। এ সময় পর্দায় ভেসে উঠে ‘ভারত বনাম নিউজিল্যান্ড।’। ভিডিওচিত্রে বাংলাদেশের পতাকা আঁকা ব্যক্তিকে দেখানো হয় সবচেয়ে শীর্ণকায় ও দুর্বল প্রকৃতির। অন্যান্য ব্যক্তিদের তুলনায় তার শরীর অনেক শুকনো। পাকিস্তানের পতাকা আঁকা ব্যক্তি বাংলাদেশের পতাকা আঁকা গালে চড়ও মারে একবার।
দেখতে লিংকে ক্লিক করুন এখানে ‘মওকা ব্যঙ্গ’


