ভারতীয়দের জবাব: এবার তাসকিনের মুন্ডু ধোনির হাতে!!
খেলার প্রতিযোগিতা মানে নোংরামি নয়। কিন্তু এমনই এক নোংরা কাজ করেছিল বাংলাদেশের কিছু কুলাঙ্গার। টাইগার পেসার তাসকিনের হাতে মহেন্দ্র সিংহ ধোনির কাটা মুণ্ডুর ছবি নিয়ে তুমুল সমালোচনা আর নিন্দার ঝড় উঠেছিল বাংলাদেশ সহ বিশ্ব সোশ্যাল মিডিয়ায়। এমন গ্রাফিক্স-শিল্প আদৌ খেলার স্পিরিটের সঙ্গে যায় কি না, সে প্রশ্ন পর্যন্ত উঠতে শুরু করে। গ্রাফিক্স করা ছবিটিতে তাসকিন আহমেদকে জঙ্গীদের মত কাটা মুন্ডু হাতে উপস্থাপন করা হয়। যা অত্যন্ত নিন্দনীয়। এবার ভারত থেকে ধেয়ে গেল পাল্টা জবাব।
গতকালের এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশকে খড়কুটোর মতো উড়িয়ে দেওয়ার পরে ভারতীয় অনলাইন থেকে ঠিক উল্টো ছবি পোস্ট করা হল ফেসবুকে। এবং সেটাও খেলা শেষ হওয়ার পরপরই। দেখা গেল, ধোনির হাতে তাসকিনের কাটা মুণ্ডু।
রবিবার রাতে যেভাবে ধোনি সিংহবিক্রমে বাংলাদেশ বোলারদের শাসন করেছেন, তার পরে খেলার উপর তার কর্তৃত্ব নিয়ে প্রশ্ন তোলা মূর্খামি। বিশেষ করে বাংলাদেশের দুই প্রধান বোলারের অন্যতন আল আমিনের উপর তিনি ছিলেন সবথেকে বেশি নির্দয়। মাত্র ৭ বলে ২০ রানের ইনিংস বাংলাদেশের উপর দিয়ে স্টিম রোলার চালিয়ে দেয়। দু’টি বিশাল ছক্কা এবং একটি বাউন্ডারিতে সাজানো ছিল ধোনির ইনিংস।
তবে এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল, এই ম্যাচে তাসকিনও ভাল বল করেছেন। ৩ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ১টি উইকেট নিয়েছেন তিনি। অর্থাৎ, খেলার বিচারে তাসকিন হেরে গিয়েছেন, সে কথা বলা কঠিন। ধোনির মতো তিনিও ভালই খেলেছেন। কিন্তু দিনের শেষে জয়-পরাজয়ের পার্থক্যই যে নায়ককে বেছে দেয়। তাই আপাতত ধোনিই এগিয়ে গেলেন।


