English Version
আপডেট : ৩ মার্চ, ২০১৬ ১৮:৫০

নিয়ম রক্ষার ম্যাচে আজ ভারতের মুখোমুখি আমিরাত

নিজস্ব প্রতিবেদক
নিয়ম রক্ষার ম্যাচে আজ ভারতের মুখোমুখি আমিরাত

 

সবকটি ম্যাচ হেরে আগেই এশিয়া কাপ থেকে ছিটকে পরেছে আরব আমিরাত। আর এখনও পর্যন্ত সবকটি ম্যাচ জিতে ফাইনালের টিকিট পেয়ে গেছে ভারত। তাই আজকের ম্যাচটি শুধু নিয়ম রক্ষা আর কিছু রেকর্ডের জন্য। রেকর্ড তো যেকোন দলই করতে পারে। সে সুযোগ আছে। তবে ফাইনালে বেঙ্গল টাইগারদের মুখোমুখি হবার আগে নিজেদের একটু ঝালাই করে নেবার সুযোগ পাচ্ছে ভারত।

ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচ হারার পর পরপর তিন ম্যাচ জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। গতকাল পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়ের পর নিশ্চিতভাবেই প্রমাণিত হয়েছে যে ওয়ানডের মত টি-টোয়েন্টিতেও সুদিন আসছে বাংলাদেশের। ধারাবাহিক জয়ের সুলক্ষণ স্পষ্ট। তাই ভারতের জন্য যে বাংলাদেশের বিরুদ্ধে খেলা সহজ হবে না সেটা আর নতুন করে বলার অবকাশ নেই।

সবকিছুর পরেও ক্রিকেট হলো মহান অনিশ্চয়তার খেলা। সেই সাথে টি-টোয়েন্টি ম্যাচগুলিতে আন্ডারডগ দলগুলি ‘আপসেট’ এর জন্ম দিতে পারে। কে জানে আরব আমিরাতই নাকি রুখে দেয় ভারতকে!