English Version
আপডেট : ৩ মার্চ, ২০১৬ ১৫:২৮

দু’হাত নেই; তাতে কি ক্রিকেট থেমে থাকবে?

গার্ডিয়ান অবলম্বনে: সত্যজিৎ কাঞ্জিলাল
দু’হাত নেই; তাতে কি ক্রিকেট থেমে থাকবে?

 

প্রচন্ড ইচ্ছাশক্তি, পরিশ্রম আর সুযোগ থাকলে শারীরিক প্রতিবন্ধকতা কোন বাধা নয়। একজন শারীরিক প্রতিবন্ধীও অনেক বড় কিছু করে ফেলতে পারেন। সেরকমই এক দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতের কাশ্মীরে বসবাসকারী আমীর হুসেন। ছাব্বিশ বছর বয়সী দু’হাত বিহীন এই যুবক অভিনব কায়দায় ঘাড় এবং মাথার দ্বারা ব্যাট ধরতে পারেন।

মাত্র আট বছর বয়সে আমীর তার বাবার স’মিলে(কাঠ চেরার যন্ত্র) কাজ করার সময় এক দূর্ঘটনায় দু’হাত হারান। সেখানে তিনি সেদিন একটা ক্রিকেট ব্যাট বানাতে গিয়েছিলেন। আমীরের বাবা ছেলের চিকিৎসার জন্য তার ব্যাবসা পর্যন্ত বেঁচে দেন। একসময় সুস্থ হয়ে উঠেন আমীর। কিন্ত দু’হাত হারিয়েও ক্রিকেট তার মাথা থেকে যায়নি। তার বাবাও তাকে যথেষ্ট উৎসাহ দিয়ে যান। তাই আমীর এখন জম্মু-কাশ্মীর প্রদেশের প্রতিবন্ধী ক্রিকেট দলের অধিনায়ক।

অদম্য ইচ্ছা আর পরিশ্রমে তিনি এখন হাত ছাড়াই বিশেষ কায়দায় ব্যটিং এবং পা দিয়ে বোলিং এমনকি ফিল্ডিং করতে পারেন। তার ব্যাট ধরার দৃশ্যটি অসাধারণ। কাঁধ এবং ঘাড় এর মাঝে ব্যাটটিকে রেখে তিনি বিশেষ কায়দায় এর ব্যাবহার করেন। পা দিয়ে সুইপ করে তিনি বল ছুঁড়ে দেন ব্যাটসম্যানদের দিকে। দ্য গার্ডিয়ানে এই সংবাদ প্রকাশের পর আমীর হুসেন এখন সবার নয়নের মনি।