ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
'এক টেস্ট-এক সেঞ্চুরি'র মালিক অ্যান্ডি গ্যান্টিউম আর নেই
ক্যারিয়ারে একটি মাত্র টেস্ট খেলেছিলেন গ্যান্টিউম। সেঞ্চুরি করেছিলেন সেটিতেই। ব্যাটিং গড় ১১২! ক্রিকেট ইতিহাসে এই জায়গাটিতে তিনি অমর হয়ে আছেন। জীবনের ইনিংসেও শতকের খুব কাছে গিয়েছিলেন। হলো না শেষ পর্যন্ত। বয়স হয়েছিল ৯৫ বছর ২৬ দিন। পরিসংখ্যান ক্রিকেটের এতটাই অবিচ্ছেদ্য অংশ যে জীবন-মৃত্যুর মতো ব্যাপারগুলিও লেখা থাকে রেকর্ডের পাতায়। ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে দীর্ঘজীবী টেস্ট ক্রিকেটার যেমন গ্যান্টিউমই। কিন্তু জীবনের ইনিংসের পরিণতি তো অবধারিতই। বুধবার ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর সান্তা মারিয়াতে মারা গেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ক্রিকেটার।
১৯৪৮ সালে ঘরের মাঠ পোর্ট অব স্পেনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক গ্যান্টিউমের। সুযোগ পেয়েছিলেন নিয়মিত ওপেনার জেফ স্টলমেয়ারের চোটে। সেই টেস্টের প্রথম ইনিংসে ১১২ রান করেছিলেন গ্যান্টিউম। কিন্তু সেই ইনিংসে প্রশংসার বদলে সমালোচনাই জুটেছিল বেশি! ক্যারিবিয়ান ক্রিকেটের দর্শনের সঙ্গে বেমানান রকমের ধীরগতির ব্যাটিং করেছিলেন। এক পর্যায়ে অধিনায়ক জেরি গোমেজ বার্তা পাঠিয়েছিলেন একটু চালিয়ে খেলতে। কিন্তু তাতে কান দেননি কিংবা পারেননি গ্যান্টিউম!
শাস্তিও মিলেছিল হাতেনাতে। দ্বিতীয় ইনিংসে আর ওপেন করতে পাঠানো হয়নি গ্যান্টিউমকে। ড্র ম্যাচে পরে আর ব্যাটিংই পাননি। পরের টেস্টেই চোট কাটিয়ে ফিরেছিলেন স্টোলমেয়ার। জায়গা ছেড়ে দিতে হয় গ্যান্টিউমকে। আর সেই মন্থর ব্যাটিংয়ের অভিযোগের কারণে আর কোনো দিন সুযোগও হয়নি দলে। অভিষেক টেস্টই তাই তার শেষ টেস্ট!এক টেস্টের একমাত্র ইনিংসে রান ১১২, গড়ও তাই ঠিক ১১২। কোনো মানদণ্ড বিবেচনায় না নিলে, টেস্ট ইতিহাসে ডন ব্র্যাডম্যানের (৯৯.৯৪) চেয়ে বেশি ব্যাটিং গড় কেবল গ্যান্টিউমেরই!
ক্যারিয়ারে একটি টেস্ট খেলে একটিতেই সেঞ্চুরি করা ক্রিকেটার গ্যান্টিউম ছাড়া আছেন কেবল আর একজনই। নিউ জিল্যান্ডের রডনি রেডমন্ড ক্যারিয়ারের একমাত্র টেস্টে ১৯৭৩ সালে পাকিস্তানের বিপক্ষে অকল্যান্ডে দুই ইনিংসে করেছিলেন ১০৭ ও ৫৬। কিন্তু পরে কন্ট্যাক্ট লেন্স বদল করে মানিয়ে নিতে পারেননি, চোখের দৃষ্টিশক্তিতে হেরফের হওয়ায় ফর্ম হারিয়ে ফেলেন প্রথম শ্রেণির ক্রিকেটে। আর কখনও টেস্ট খেলতে পারেনি। একমাত্র টেস্টে দুই ইনিংস মিলিয়ে রান ১৬৩, তবে দুবারই আউট হওয়ায় রেডমন্ডের গড় ৮১.৫০। টেস্ট ইতিহাসে একশর বেশি ব্যাটিং গড় তাই একমাত্র গ্যান্টিউমের, যে কীর্তিই তাকে অমর করে রাখবে ক্রিকেট ইতিহাসে।
টেস্ট একটি হলেও প্রথম শ্রেণির ক্রিকেটে ত্রিনিদাদের হয়ে ৫০ টি ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান গ্যান্টিউম। ৫টি শতকে ২ হাজার ৭৮৫ রান করেছেন ৩৪.৮১ গড়।
মৃত্যুর আগ পর্যন্ত গ্যান্টিউম ছিলেন জীবিত দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ টেস্ট ক্রিকেটার। জীবিত সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার এখন লিন্ডসে টাকেট। দক্ষিণ আফ্রিকার সাবেক এই মিডিয়াম ফাস্ট বোলারের বয়স বৃহস্পতিবার ৯৭ বছর ১২ দিন। গ্যান্টিউমের মৃত্যুতে দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ টেস্ট ক্রিকেটার এখন দক্ষিণ আফ্রিকারই জন ওয়াটকিন্স, সাবেক পেস বোলিং অলরাউন্ডারের বয়স বৃহস্পতিবার ৯২ বছর ৩১৪ দিন।
খেলাধুলা বিভাগের আরো খবর
খেলাধুলা বিভাগের আরো খবর
-
১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের টেস্ট জয়
৪ ডিসেম্বর, ২০২৪ ১০:৫১ -
৫-২ গোলে দুর্দান্ত জয় আর্সেনালের
১ ডিসেম্বর, ২০২৪ ১০:৪১ -
এগিয়ে থেকে দিন শেষ করলো বাংলাদেশ, চাপে ওয়েস্ট ইন্ডিজ
৩ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:২৪ -
এমবাপ্পে গোলে সহজ জয় রিয়ালের
২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
ফিফার বর্ষসেরা পুরস্কার জিতলেন ভিনিসিয়ুস,সেরা গোলরক্ষক মার্তিনেজ
১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৬ -
মৌসুমে প্রথম পরাজয়ের স্বাদ পেল বায়ার্ন
১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:২৮ -
উইন্ডিজের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ
২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৪ -
১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ পরাজয় বাংলাদেশের
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৫ -
হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের
৯ ডিসেম্বর, ২০২৪ ১০:২৬ -
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৭ -
বোলারদের তান্ডবে উইন্ডিজকে ২৬ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করল টাইগাররা
১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৪০ -
১১৭ রানে ভারতকে আটকে দিলো বাংলাদেশ
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৯ -
২-১ গোলে বার্সাকে হারিয়ে শীর্ষস্থান দখলে নিল আতলেতিকো
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৯ -
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৮ -
সাকিব আমাকে দেখে মুখ ফিরিয়ে নেবে না, আমিও না: তামিম
১৬ জুন, ২০২৫ ১৬:৪৮ -
অবশেষে সাদমানের ফিফটি, দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬৯
১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৯ -
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৩ -
ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয়
৩০ নভেম্বর, ২০২৪ ১০:৫২ -
চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন নিয়ে শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:১৩ -
মেসিকে নতুন চুক্তির প্রস্তাব ইন্টার মায়ামির
২৯ নভেম্বর, ২০২৪ ১২:২৮ -
নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে জয়ের ধারায় চেলসি
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫২ -
ব্যালন ডি আর ঘোষণা আজ
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫৩ -
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১ রানের বড় হার বাংলাদেশের
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:০৮ -
আজ সাফজয়ী মেয়েদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা
২ নভেম্বর, ২০২৪ ১০:২৬
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


