ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
ক্রিকেটে ‘তিন মোড়লের’ কর্তৃত্ব থাকছে না!
শেষ পর্যন্ত তিন মোড়লের মাতব্বরি বিলুপ্ত ঘটাতে যাচ্ছে আইসসি। এক বছর আগেও যেখানে মনে হচ্ছিল ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের আঙুলের ডগায় নাচবে ক্রিকেট সেটির পরিবর্তন হতে চলেছে। বৃহস্পতিবার আইসিসির বোর্ড সভা শেষে এমন সম্ভাবনাই দেখা দিয়েছে। দুবাইয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির প্রধান কার্যালয়ে দুই দিন ধরে চলা এই সভায় ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে মূল ক্ষমতাধর করে দুই বছর আগে আইসিসির গঠনতন্ত্রে যে সংশোধনী আনা হয়েছিল, সেটি পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত হয়েছে।
আভাসটা অবশ্য আগেই দিয়েছিলেন আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। গত নভেম্বরে দায়িত্ব নেয়ার পর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নতুন সভাপতি এক সাক্ষাৎকারে বলেছিলেন, সর্বশেষ সংশোধনীতে তিন প্রধানের যে ‘খবরদারি’র ব্যবস্থা করে রাখা হয়েছে, ক্রিকেটের স্বার্থেই এটিকে বদলাতে হবে। তবে সেটি তখনো তাঁর ব্যক্তিগত মতামত ছিল। এবার আইসিসির সভায়ও হলো এই সিদ্ধান্ত।
দুই বছর আগে এন শ্রীনিবাসন, ওয়ালি এডওয়ার্ডস ও জাইলস ক্লার্ক মিলে আইসিসির গঠনতন্ত্রে পরিবর্তন এনে ক্রিকেটের সকল ক্ষমতার দণ্ডমুণ্ডের কর্তা বানিয়ে দিয়েছিলেন ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে। আইসিসির সব কমিটিতে এই তিনটি দেশের সদস্যপদ নিশ্চিত ছিল। সঙ্গে আয়ের সিংহভাগও যাতে তিন বোর্ডের দখলে যায়, করা হয়েছিল সেই ব্যবস্থাও।
এই ভেদাভেদ ঘুচিয়ে দেওয়াই ছিল মনোহরের মূল লক্ষ্য। সেটি নিশ্চিত করার জন্যই নির্বাহী কমিটি (এক্স-কো) এবং অর্থ ও বাণিজ্যবিষয়ক কমিটি—আইসিসির মূল এই দুই কমিটিতে তিন মোড়লের স্থায়ী সদস্যপদও প্রত্যাহার করা হয়েছে। সভায় আরও যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে—স্বাধীন চেয়ারম্যান নীতি। এখন থেকে কেউ আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর কোনো বোর্ডের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। গত নভেম্বরে এই বিষয়টি নিয়েও নিজের অসন্তোষের কথা জানিয়েছিলেন মনোহর। একই ব্যক্তি কোনো সদস্যদেশের বোর্ড সভাপতি এবং আইসিসির চেয়ারম্যান—দুটি পদেই থাকলে স্বার্থের দ্বন্দ্ব অনিবার্য বলেই আশঙ্কা ছিল নবনির্বাচিত আইসিসি-প্রধানের। গঠনতন্ত্রে সংশোধন এনে আইসিসির পূর্ণ পরিষদের কাছে এই নিয়মের পরিবর্তন আনারও প্রস্তাবের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আগামী জুনে বার্ষিক সভায় গোপন ব্যালটের মাধ্যমে আইসিসির চেয়ারম্যান নির্বাচনের কথা ভাবছে আইসিসি। যার মেয়াদ হবে দুই বছর। প্রার্থীদের মনোনয়নের যোগ্যতা হিসেবে আইসিসির বোর্ড পরিচালক হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, পাশাপাশি পূর্ণ সদস্য ১০ দেশের কমপক্ষে দুটির সমর্থন থাকতে হবে। একজন চেয়ারম্যান তিন মেয়াদ দায়িত্বে থাকতে পারবেন। আর আর্থিক সুশাসন নিশ্চিত করতে সকল পূর্ণ সদস্য বোর্ডকেই প্রতিবছর নিরীক্ষিত আর্থিক বিবরণী আইসিসির কাছে জমা দিতে হবে।
ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে মূল ক্ষমতা দিয়ে দেওয়া পরিবর্তিত গঠনতন্ত্র পর্যালোচনা করা হবে। আইসিসির চেয়ারম্যান হওয়ার পর কেউ কোনো সদস্যদেশের বোর্ডের সঙ্গে জড়িত থাকতে পারবেন না। নির্বাহী কমিটি (এক্সকো) এবং অর্থ ও বাণিজ্যসংক্রান্ত কমিটিতে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের স্থায়ী সদস্যপদ থাকবে না।
খেলাধুলা বিভাগের আরো খবর
খেলাধুলা বিভাগের আরো খবর
-
১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের টেস্ট জয়
৪ ডিসেম্বর, ২০২৪ ১০:৫১ -
৫-২ গোলে দুর্দান্ত জয় আর্সেনালের
১ ডিসেম্বর, ২০২৪ ১০:৪১ -
এগিয়ে থেকে দিন শেষ করলো বাংলাদেশ, চাপে ওয়েস্ট ইন্ডিজ
৩ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:২৪ -
এমবাপ্পে গোলে সহজ জয় রিয়ালের
২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
ফিফার বর্ষসেরা পুরস্কার জিতলেন ভিনিসিয়ুস,সেরা গোলরক্ষক মার্তিনেজ
১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৬ -
মৌসুমে প্রথম পরাজয়ের স্বাদ পেল বায়ার্ন
১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:২৮ -
উইন্ডিজের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ
২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৪ -
১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ পরাজয় বাংলাদেশের
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৫ -
হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের
৯ ডিসেম্বর, ২০২৪ ১০:২৬ -
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৭ -
বোলারদের তান্ডবে উইন্ডিজকে ২৬ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করল টাইগাররা
১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৪০ -
১১৭ রানে ভারতকে আটকে দিলো বাংলাদেশ
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৯ -
২-১ গোলে বার্সাকে হারিয়ে শীর্ষস্থান দখলে নিল আতলেতিকো
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৯ -
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৮ -
সাকিব আমাকে দেখে মুখ ফিরিয়ে নেবে না, আমিও না: তামিম
১৬ জুন, ২০২৫ ১৬:৪৮ -
অবশেষে সাদমানের ফিফটি, দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬৯
১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৯ -
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৩ -
ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয়
৩০ নভেম্বর, ২০২৪ ১০:৫২ -
চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন নিয়ে শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:১৩ -
মেসিকে নতুন চুক্তির প্রস্তাব ইন্টার মায়ামির
২৯ নভেম্বর, ২০২৪ ১২:২৮ -
নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে জয়ের ধারায় চেলসি
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫২ -
ব্যালন ডি আর ঘোষণা আজ
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫৩ -
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১ রানের বড় হার বাংলাদেশের
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:০৮ -
আজ সাফজয়ী মেয়েদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা
২ নভেম্বর, ২০২৪ ১০:২৬
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


