ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
ভারতের দেওয়া বড় স্কোরেও অস্ট্রেলিয়ার জয়
রান কি একটু কম হয়ে গেল? ভারতের ইনিংসের পরই প্রশ্নটা জেগে উঠেছিল। টি-টোয়েন্টির যুগ, রূপ বদলে ওয়াকার ব্যাটিং পিচ বনে যাওয়া, তার ওপর অস্ট্রেলিয়ার ফর্ম—সব মিলিয়ে ভারতের ৩০৯-এর পুঁজিও খুব একটা ভরসা জোগাচ্ছিল না। শেষ পর্যন্ত ভারতীয় সমর্থকদের শঙ্কাটাই সত্যি হলো। বেশ সহজেই সিরিজের প্রথম ম্যাচটা ৫ উইকেটে জিতে নিল অস্ট্রেলিয়া।
রেকর্ড অবশ্য ভারতকে ভরসাও জোগাচ্ছিল। যতই ক্রিকেট আগের চেয়ে আক্রমণাত্মক হয়ে উঠুক, ওয়ানডেতে এখনো ‘৩০০’ চ্যালেঞ্জিং স্কোর। বিশেষ করে অস্ট্রেলিয়ার মাটিতে। এর আগে ক্যাঙারুদের দেশে তিন শর বেশি তাড়া করে জয় এসেছিল মাত্র পাঁচটি। এর একটিও ওয়াকাতে নয়। তিন শ দূরে থাক, ওয়াকাতে ২৫০-এর বেশিই তাড়া করে জয়ের নজিরই ছিল মাত্র চারটি। পরে ব্যাটিং করে জয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি রানের রেকর্ড সেই ১৯৮৭ সালে, পাকিস্তানের ২৭৪। তবে এই সংখ্যাগুলোকে শুধুই ভারতের দীর্ঘশ্বাস বানিয়ে দিল অস্ট্রেলিয়া। আরও নির্দিষ্ট করে বললে অধিনায়ক স্টিভেন স্মিথ ও জর্জ বেইলি। ভারতের হয়ে বিরাট কোহলি ও রোহিত শর্মা যা করেছিলেন, ঠিক সেটাই আরও একটু ভালোভাবে করলেন এই দুজন। তৃতীয় উইকেটে গড়লেন ২৪২ রানের জুটি। এই প্রথম ওয়ানডেতে একই ম্যাচে দুবার জুটির ‘ডাবল সেঞ্চুরি’ হলো। সেই রেকর্ডে ভাগ বসানোই সার কোহলি-রোহিদের। হাসি তো শেষ পর্যন্ত স্মিথ-বেইলির মুখেই। ওয়ানডেতে অস্ট্রেলিয়ার পক্ষে চতুর্থ সর্বোচ্চ রানের জুটি গড়ে অনায়াস জয় এনে দিলেন এই দুজন। অস্ট্রেলিয়া চার বল বাকি থাকতে জিতেছে বটে, কিন্তু ম্যাচে একবারও মনে হয়নি অস্ট্রেলিয়া হারতে পারে। না, মনে হয়েছিল। শুরুর দিকে। ‘ভারতের মুস্তাফিজ’ বারিন্দর স্রানের আলোচিত অভিষেক হয়ে গেল। নিজের দ্বিতীয় ও ইনিংসের তৃতীয় ওভারেই স্রান তুলে নিলেন ওপেনার অ্যারন ফিঞ্চকে। পরের ওভারে এসে ডেভিড ওয়ার্নারকেও। ২১ রানেই নেই অস্ট্রেলিয়ার দুই ওপেনার। কিন্তু এর পর ম্যাচ যত গড়িয়েছে, ভারতের হাসি ততই উবে গেছে। অস্ট্রেলিয়াকে পথ দেখিয়ে নিয়ে গেলেন স্মিথ-বেইলি। ডাবল সেঞ্চুরি জুটিতে সেঞ্চুরি পেয়েছেন দুজনই। বেইলি ১২০ বলে ১১২ করে যখন আউট হয়েছেন, তখনই আর জয়ের জন্য মাত্র ৪৬ রান বাকি অস্ট্রেলিয়ার। সেখান থেকে প্রায় পুরো পথটা নির্বিঘ্নে পাড়ি দিচ্ছিলেন স্মিথ। প্রায় বলতে হচ্ছে, কারণ জয় থেকে দুই রান দূরে থাকতে ব্যক্তিগত ১৪৯ রানে আউট হয়ে গেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক। দেড়শ রানের মাইলফলক তো মিস হয়েছেই, ব্যক্তিগত একটা রেকর্ডও হাতছাড়া হয়ে গেছে স্মিথের। রান তাড়া করতে নেমে ১৫০-এর বেশি স্কোর অধিনায়কদের মধ্যে আছে কেবল অ্যান্ড্রু স্ট্রাউসের। ভারতেরই বিপক্ষে তখনকার ইংল্যান্ড অধিনায়ক করেছিলেন ১৫৮। একটুর জন্য সেখানে নাম উঠল না স্মিথের। তাতে কী, জয়ের হাসি তো তাঁর মুখেই। গত বছরও প্রথম ম্যাচে রোহিতের সেঞ্চুরি এবং দলের হার দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরু করেছিল ভারত। সেটির পুনরাবৃত্তি হলো আজ। তবে ভারত নিশ্চয়ই চাইবে না সিরিজের ফলের পুনরাবৃত্তিও হোক!
সংক্ষিপ্ত স্কোর ভারত: ৫০ ওভারে ৩ উইকেটে ৩০৯ (রোহিত ১৭১*, কোহলি ৯১; ফকনার ২/৬০) অস্ট্রেলিয়া: ৪৯.২ ওভারে ৫ উইকেটে ৩১০ (স্মিথ ১৪৯, বেইলি ১১২; স্রান ৩/৫৬, অশ্বিন ২/৬৮) ফল: অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী ম্যান অব দ্য ম্যাচ: স্টিভেন স্মিথ
খেলাধুলা বিভাগের আরো খবর
খেলাধুলা বিভাগের আরো খবর
-
১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের টেস্ট জয়
৪ ডিসেম্বর, ২০২৪ ১০:৫১ -
৫-২ গোলে দুর্দান্ত জয় আর্সেনালের
১ ডিসেম্বর, ২০২৪ ১০:৪১ -
এগিয়ে থেকে দিন শেষ করলো বাংলাদেশ, চাপে ওয়েস্ট ইন্ডিজ
৩ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:২৪ -
এমবাপ্পে গোলে সহজ জয় রিয়ালের
২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
ফিফার বর্ষসেরা পুরস্কার জিতলেন ভিনিসিয়ুস,সেরা গোলরক্ষক মার্তিনেজ
১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৬ -
মৌসুমে প্রথম পরাজয়ের স্বাদ পেল বায়ার্ন
১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:২৮ -
উইন্ডিজের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ
২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৪ -
১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ পরাজয় বাংলাদেশের
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৫ -
হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের
৯ ডিসেম্বর, ২০২৪ ১০:২৬ -
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৭ -
বোলারদের তান্ডবে উইন্ডিজকে ২৬ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করল টাইগাররা
১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৪০ -
১১৭ রানে ভারতকে আটকে দিলো বাংলাদেশ
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৯ -
২-১ গোলে বার্সাকে হারিয়ে শীর্ষস্থান দখলে নিল আতলেতিকো
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৯ -
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৮ -
সাকিব আমাকে দেখে মুখ ফিরিয়ে নেবে না, আমিও না: তামিম
১৬ জুন, ২০২৫ ১৬:৪৮ -
অবশেষে সাদমানের ফিফটি, দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬৯
১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৯ -
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৩ -
ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয়
৩০ নভেম্বর, ২০২৪ ১০:৫২ -
চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন নিয়ে শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:১৩ -
মেসিকে নতুন চুক্তির প্রস্তাব ইন্টার মায়ামির
২৯ নভেম্বর, ২০২৪ ১২:২৮ -
নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে জয়ের ধারায় চেলসি
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫২ -
ব্যালন ডি আর ঘোষণা আজ
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫৩ -
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১ রানের বড় হার বাংলাদেশের
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:০৮ -
আজ সাফজয়ী মেয়েদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা
২ নভেম্বর, ২০২৪ ১০:২৬
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


