ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
শচীন নেই ৫০ বছরের সেরার তালিকায় !
ক্রিকেট ইতিহাসে ব্যাটিং রেকর্ডের চন্দ্রজয় করেছেন শচীন। পা রেখেছেন রেকর্ড-চূড়ায়। কিন্তু সেই শচীন টেন্ডুলকারের কোনো পারফরম্যান্স জায়গা পেল না গত ৫০ বছরে টেস্ট ইতিহাসের সেরা ৫০-এর তালিকায়! ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েব পোর্টাল ক্রিকইনফোর মাসিক অনলাইন সাময়িকী ক্রিকেট মান্থলির বছর শুরুর সংখ্যায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে গত আধা শতাব্দীর সেরা ৫০টি পারফরম্যান্সের তালিকা। বিশ্বজুড়ে ২৫ জন ক্রিকেট ব্যক্তিত্ব, ক্রিকেট লেখক ও সাংবাদিক তাদের চোখে সেরা ১০টি পারফরম্যান্সের তালিকা জমা দিয়েছিলেন। এ তালিকা থেকে সবচেয়ে বেশি ভোট পাওয়া পারফরম্যান্সের ভিত্তিতে বেছে নেওয়া হয়েছে সেরা ৫০। জুরিদের বেছে নেওয়া তালিকায় টেন্ডুলকারের কোনো ইনিংস সেভাবে নজর কাড়তে পারেনি। সর্বাধিক ভোট পেয়ে গত ৫০ বছরের সেরা পারফরম্যান্স হিসাবে নির্বাচিত হয়েছে ২০০১ সালের কলকাতা টেস্টে খেলা ভিভিএস লক্ষ্মণের সেই মহাকাব্যিক ২৮১ রানের ইনিংসটি। যে ইনিংস ২৭৪ রানের ঘাটতি নিয়ে ফলোঅন করতে নামা ভারতকে এমন আত্মবিশ্বাস জুগিয়েছিল আর অস্ট্রেলিয়াকে এতটাই হকচকিয়ে দিয়েছিল যে, অবিশ্বাস্যভাবে ভারত ম্যাচটা জিতে যায় ১৭১ রানে। অথচ চতুর্থ দিনের লাঞ্চের সময়ও মনে হয়নি, এমন কিছু একটা হতে পারে! শুধু টেস্ট নয়, শুধু ক্রিকেট নয়; পৃথিবীর অন্য সব খেলা, অন্যসব খেলোয়াড়দের কাছে অবশ্য পাঠ্য হতে পারে লক্ষ্মণের এই ইনিংস—এভাবেও ফিরে আসা যায়! শুধু খেলোয়াড় কেন? জীবন সংগ্রামে লড়ে লড়ে ক্লান্ত মানুষও চাইলে অনুপ্রেরণার নুড়িপাথর কুড়িয়ে নিতে পারেন। অবশ্য লক্ষ্মণের ইনিংসটায় ঠিক ‘লড়াই’ শব্দের ঘাম মেশানো গন্ধটা যায় না। সেটার সঙ্গে মিকেল অ্যাঞ্জেলোর মহান কোনো সৃষ্টিই যেন তুল্য।
টেন্ডুলকার ৫০-এর মধ্যে জায়গা না পেলেও ব্রায়ান লারার একাধিক পারফরম্যান্স আছে এখানে। সবার ওপরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিজটাউনে অপরাজিত ১৫৩ রানের সেই ইনিংস, যেটি আছে চার নম্বরে। সেরা দশে আছেন আরও দুই ক্যারিবীয় কিংবদন্তি। তিনে মাইকেল হোল্ডিং, দশে গ্যারি সোবার্স। ইংল্যান্ডের আছেন দুজন। এর মধ্যে ইয়ান বোথাম একারই দুটি পারফরম্যান্স। বোথামের অবিস্মরণীয় প্রত্যাবর্তনের গল্প হয়ে থাকা ১৯৮১ সালের হেডিংলি টেস্টে তাঁর ব্যাটে-বলে অস্ট্রেলিয়ার ছাই হয়ে যাওয়া আছে সেরা দশের দুইয়ে। সেই টেস্টেও ফলো অন করার পর জিতেছিল ইংল্যান্ড। ১৯৮০ মুম্বাই টেস্টের ‘অলরাউন্ডার’ বোথামের পারফরম্যান্স আছে পাঁচে। সর্বকালের সেরা অলরাউন্ডারের তালিকায় বোথামকে পেছনে ফেললেও পারফরম্যান্সের এই তালিকায় স্যার গ্যারি আছেন ১০ নম্বরে। একটুর জন্য সেরা দশের বাইরে ছিটকে গিয়ে এগারোতে জায়গা করে নিয়েছে কুম্বলের সেই ইনিংসে ১০ উইকেটের কীর্তি। কুম্বলে জায়গা না-পেলেও সেরা দশে এ কালের ক্রিকেটারদের মধ্যে লক্ষ্মণ-লারা ছাড়াও আছেন মুত্তিয়া মুরালিধরন। ২৫ জনের জুরি বোর্ডে ছিলেন গ্রেগ চ্যাপেলের মতো সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক। দুই টেস্ট খেলার মাঝে ২২ বছর অপেক্ষার জন্য সুখ্যাত জন ট্রাইকস, ক্রিকেট ছাড়ার কিছুদিনের মধ্যে বিশ্লেষক হিসেবে নজর কাড়া রাসেল আরনল্ডরাও ছিলেন। ছিলেন কোচ জন রাইট। শিল্ড বেরি, টনি কোজিয়ার, গিডিয়ন হেইগ, সঞ্জয় মাঞ্জরেকার, রমিজ রাজাদের মতো ক্রিকেট লেখক, সাবেক ক্রিকেটার ও ভাষ্যকারেরাও।
খেলাধুলা বিভাগের আরো খবর
খেলাধুলা বিভাগের আরো খবর
-
১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের টেস্ট জয়
৪ ডিসেম্বর, ২০২৪ ১০:৫১ -
৫-২ গোলে দুর্দান্ত জয় আর্সেনালের
১ ডিসেম্বর, ২০২৪ ১০:৪১ -
এগিয়ে থেকে দিন শেষ করলো বাংলাদেশ, চাপে ওয়েস্ট ইন্ডিজ
৩ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:২৪ -
এমবাপ্পে গোলে সহজ জয় রিয়ালের
২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
ফিফার বর্ষসেরা পুরস্কার জিতলেন ভিনিসিয়ুস,সেরা গোলরক্ষক মার্তিনেজ
১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৬ -
মৌসুমে প্রথম পরাজয়ের স্বাদ পেল বায়ার্ন
১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:২৮ -
উইন্ডিজের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ
২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৪ -
১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ পরাজয় বাংলাদেশের
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৫ -
হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের
৯ ডিসেম্বর, ২০২৪ ১০:২৬ -
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৭ -
বোলারদের তান্ডবে উইন্ডিজকে ২৬ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করল টাইগাররা
১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৪০ -
১১৭ রানে ভারতকে আটকে দিলো বাংলাদেশ
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৯ -
২-১ গোলে বার্সাকে হারিয়ে শীর্ষস্থান দখলে নিল আতলেতিকো
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৯ -
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৮ -
সাকিব আমাকে দেখে মুখ ফিরিয়ে নেবে না, আমিও না: তামিম
১৬ জুন, ২০২৫ ১৬:৪৮ -
অবশেষে সাদমানের ফিফটি, দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬৯
১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৯ -
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৩ -
ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয়
৩০ নভেম্বর, ২০২৪ ১০:৫২ -
চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন নিয়ে শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:১৩ -
মেসিকে নতুন চুক্তির প্রস্তাব ইন্টার মায়ামির
২৯ নভেম্বর, ২০২৪ ১২:২৮ -
নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে জয়ের ধারায় চেলসি
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫২ -
ব্যালন ডি আর ঘোষণা আজ
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫৩ -
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১ রানের বড় হার বাংলাদেশের
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:০৮ -
আজ সাফজয়ী মেয়েদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা
২ নভেম্বর, ২০২৪ ১০:২৬
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


