বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রাথমিক দল ঘোষণা
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ মারুফুল হক বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন। শনিবার কোচ এ ঘোষনা দেন।
পাশাপাশি নির্বাচিত খেলোয়াড়দের সোমবার সকাল ৯টায় বাফুফে ভবনে রিপোর্ট করতে বলা হয়েছে। এবং সকাল ১১টায় অনুশীলন অনুশীলন শেষে বিকালে যশোর চলে যাবে ফুটবল দল। ৮ জানুয়ারি যশোরে বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে।
সাফ সুজুকি কাপের দলটাকেই ধরে রেখেছেন মারুফুল হক। শুধু নতুনভাবে ফিরেছেন ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি, মিঠুন চৌধুরী, মিডফিল্ডার আলমগীর কবির রানা এবং গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা।
আগামী ৮-২০ জানুয়ারি পর্যন্ত ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং যশোরের শামস্-উল হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টে কম্বোডিয়া, মালয়েশিয়া, বাহরাইন, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল অংশগ্রহণ করবে।
বাংলাদেশ জাতীয় দল- ইয়াসিন খান, ইয়ামিন মুন্না, নাসির উদ্দিন চৌধুরী, রায়হান হাসান, তপু বর্মন, আতিকুর রহমান মিশু, ওয়ালী ফয়সাল ও নাসিরুল ইসলাম নাসির, জামাল ভুঁইয়া, মামুনুল ইসলাম, মোনায়েম খান রাজু, সোহেল রানা, আলমগীর কবির রানা, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, জুয়েল রানা, জাহিদ হাসান এমিলি, মিঠুন চৌধুরী, নাবিব নওয়াজ জীবন ও সাখাওয়াত হোসেন রনি।
গোলরক্ষক : শহীদুল আলম, রাসেল মাহমুদ, রানা ও আশরাফুল ইসলাম রানা


