English Version
আপডেট : ৩ মার্চ, ২০১৯ ১৮:৪৭

লভ্যাংশ সংক্রান্ত সভা করবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

নিজস্ব প্রতিবেদক
লভ্যাংশ সংক্রান্ত সভা করবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি)। ঘোষণা অনুযায়ী আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা।

ডিএসই সূত্রে জানা গেছে, ওইদিন বিকেল ৪টায় কোম্পানির নিজস্ব অফিসে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়াগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

উল্লেখ্য, কোম্পানিটি ২০১৭ সালে ৬০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।