English Version
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ১৪:১৫

স্পট মার্কেটে যাচ্ছে নিটল ইন্স্যুরেন্স

অনলাইন ডেস্ক
স্পট মার্কেটে যাচ্ছে নিটল ইন্স্যুরেন্স

সোমবার স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগামী ২০ ফেব্রুয়ারি, বুধবার নিটল ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের দুই কার্যদিবস অর্থাৎ ১৮ ও ১৯ ফেব্রুয়ারি স্পট মার্কেটে হবে এ কোম্পানির লেনদেন।

এসময় ব্লক/অডলটে লেনদেন করা যাবে। আর রেকর্ড ডেটের কারণে আগামী ২০ ফেব্রুয়ারি, বুধবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।