English Version
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯ ১৮:২২

লভ্যাংশ ঘোষণা করেছে গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স

অনলাইন ডেস্ক
লভ্যাংশ ঘোষণা করেছে গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স

বিনিয়োগকারীদের জন্য ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাসসহ মোট ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রীনডেল্টা ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ।

কোম্পানি সূত্রেজানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.০৯ টাকা। ৩১ ডিসেম্বর ২০১৮ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৭.৮৬ টাকা।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট ৪ মার্চ নির্ধারণ করা হয়েছে।