English Version
আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০১৯ ১৪:১০
সূত্র:

ম্যাকসন্সের সাড়ে ১৫ লাখ শেয়ার ক্রয় সম্পন্ন

ম্যাকসন্সের সাড়ে ১৫ লাখ শেয়ার ক্রয় সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত ম্যাকসন্স স্পিনিংয়ের ২ উদ্যোক্তা ও পরিচালক ১৫ লাখ ৫৪ হাজার ৫৬৩টি শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির উদ্যোক্তা মোহাম্মদ ফেরদৌস কায়সার ৭ লাখ ৭৭ হাজার ২৮১টির শেয়ার এবং পরিচালক মিসেস লায়লা আলী ৭ লাখ ৭৭ হাজার ২৮২টি শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।

এর আগে গত ৩১ জানুয়ারি কোম্পানিটির উদ্যোক্তা এবং পরিচালক এই শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছিল।