প্রথম দিনেই ২০০ শতাংশ মুনাফা পেল সিলভা ফার্মার বিনিয়োগকারীরা
লেনদেন শুরুর প্রথম দিনে প্রায় ২০০ শতাংশ মুনাফা পেয়েছে পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত হওয়া ওষূধ ও রসায়ন খাতের কোম্পানি সিলভা ফার্মাসিটিক্যাল লিমিটেডের বিনিয়োগকারীরা। আজ বুধবার কোম্পানিটির শেয়ার দর বেড়েছে প্রায় ২০ টাকা।
বিশ্লেষণে দেখা গেছে, আজ লেনদেনের প্রথমদিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিলভা ফার্মার শেয়ার দর বেড়েছে ১৯.৯০ টাকা বা ১৯৯ শতাংশ। এদিন এ শেয়ারের দর ৩৮ টাকায় ওপেন হলেও সর্বশেষ লেনদেনটি হয় ২৯.৯০ টাকায়। দিনভর এ কোম্পানির শেয়ার দর ২৮.১০ টাকা থেকে ৩৮ টাকায় ওঠানামা করে। দিনভর এ কোম্পানির ৭১ লাখ ৬৪ হাজার ৭৬৩টি শেয়ার মোট ১২ হাজার ৪২৫ বার হাত বদল হয়। যা টাকার অংকে লেনদেন হয় ২১ কোটি ৩৫ লাখ ৭২ হাজার টাকা। আর দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোম্পানির শেয়ার দর বেড়েছে ১৯.৯২ টাকা বা ১৯২ শতাংশ। দিনভর এ কোম্পানির শেয়ার দর ২৮ টাকা থেকে ৩৫ টাকা পর্যন্ত ওঠানামা করে এবং সর্বশেষ লেনদেনটি হয় ২৯.২০ টাকায়। দিনভর এ কোম্পানির মোট ১৮ লাখ ৩২ হাজার ৬৯৩টি শেয়ার মোট ৫ হাজার ৩৪ বার হাত বদল হয়। যা টাকার অংকে লেনদেন হয় ৫ কোটি ৩৮ লাখ ৫০ হাজার ৫০৬ টাকায়।
জানা যায়, এন ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা যাওয়া সিলভা ফার্মার ট্রেডিং কোড “SILVAPHL”। ডিএসইতে কোম্পানিটির কোম্পানি কোড ১৮৪৯৩। আর সিএসইতে কোম্পানিটির কোম্পানি কোড ১৩০৩৩। আর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক জারিকৃত Directive no,SEC/CMRRCD/2009-193/177 and BSEC Order No. SEC/CMRRCD/2009-193/178 এবং বিএসইরির আদেশ নং এসইসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩/১৭৮ তারিখ: ২৭/১০/২০১৫ অনুযায়ী স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোনো সিকিউরিটির নতুন লেনদেন শুরু বা ক্যাটাগরি পরিবর্তনের ক্ষেত্রে প্রথম ৩০ কার্যদিবস উক্ত সিকিউরিটি ক্রয়ের জন্য মার্জিন ঋণ প্রদান করা যাইবে না।
এদিকে, ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরে সিলভা ফার্মার কর পরিশোধের পর মুনাফা হয়েছে ৯ কোটি ২৯ লাখ ৯০ হাজার টাকা। যা গত অর্থবছরে কোম্পানিটির মুনাফার পরিমাণ ছিলো ৮ কোটি ২ লাখ ৮০ হাজার টাকা। আর কোম্পানিটির আইপিও পরবর্তী শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ০.৭২ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৫.৪৭ টাকা। এছাড়াও কোম্পানিটির আইপিও পরবর্তী পেইড আপ শেয়ারের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ কোটিতে। যা আইপিও পূর্ববর্তীতে ছিল ১০ কোটি।


