English Version
আপডেট : ৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০৯

অষ্টম আইসিবি ফান্ডকে বে-মেয়াদিতে রূপান্তর

অনলাইন ডেস্ক
অষ্টম আইসিবি ফান্ডকে বে-মেয়াদিতে রূপান্তর

ঢাকা: অষ্টম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডকে মেয়াদি থেকে বে-মেয়াদিতে রূপান্তরের প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার ৫৯২তম বিএসইসির কমিশন সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়। বিএসইসির নিবার্হী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, অষ্টম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডকে মেয়াদি থেকে বে-মেয়াদিতে রূপান্তরের উদ্দেশ্যে গত ৬ নভেম্বর অনুষ্ঠিত ইউনিট মালিকদের বিশেষ সভার প্রস্তাব বিএসইসির কমিশন অনুমোদন দেয়।