English Version
আপডেট : ১৮ আগস্ট, ২০১৬ ১২:৫৭

দর বাড়া তথ্য নেই বিডি উইল্ডিং-স্টাইল ক্রাফটের

অনলাইন ডেস্ক
দর বাড়া তথ্য নেই  বিডি উইল্ডিং-স্টাইল ক্রাফটের

২ কোম্পানির শেয়ার দর বাড়ার পেছনে কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানি দুইটি হচ্ছে- বিডি উইল্ডিং ও স্টাইল ক্রাফট।

কোম্পানি দুইটির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

জানা গেছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই গতকাল ১৭ আগস্ট নোটিস পাঠায়।

এর জবাবে কোম্পানি ২টি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বিশ্লেষণে দেখা যায়, গত ১০ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত বিডি ওয়েল্ডিংয়ের শেয়ার দর টানা বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ৯.৭০ টাকা থেকে বেড়ে সর্বশেষ  ১১.৯০ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে।

অন্যদিকে স্টাইল ক্রাফটের শেয়ার দর গত ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত সময়ে ধারাবাহিকভাবে বাড়ছে। আলোচিত সময়ে শেয়ারটির দর এক হাজার ১১৭.৮০ টাকা থেকে বেড়ে সর্বশেষ এক হাজার ৩৩৯.০৩ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে।

আর শেয়ারগুলোর এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।