English Version
আপডেট : ৬ আগস্ট, ২০১৬ ১৪:৩৩

ডিএসইর দর বাড়ার শীর্ষে রেনউইক

অনলাইন ডেস্ক
ডিএসইর দর বাড়ার শীর্ষে রেনউইক

বিদায়ি সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে দর বাড়ার শীর্ষে ছিল রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ার। এ সময়ে এই কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩১.৫৩ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ক্লোজিং প্রাইস বিবেচনায় কোম্পানির এ দর বেড়েছে। গত সপ্তাহে গড়ে প্রতিদিন রেনউইক যজ্ঞেশ্বরের ১ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির শীর্ষে থাকা অপর কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-জেমিনী সী ফুডের ২০.৬২ শতাংশ, নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং এর ১৮.৫৪ শতাংশ, উসমানিয়া গ্লাসের ১৪.৬০ শতাংশ, স্টান্ডার্ড ইন্স্যুরেন্সের ১৪.০৪ শতাংশ, জাহিন স্পিনিং এর ১২.৫৮ শতাংশ, উত্তরা ব্যাংকের ১২.০৯ শতাংশ, লিবরা ইনফিউশনসের ১১.০৮ শতাংশ, মন্নু স্টাফলার্সের ১০.৯৮ শতাংশ, আইপিডিসি’র ১০.৫৬ শতাংশ দর বেড়েছে।