English Version
আপডেট : ২ আগস্ট, ২০১৬ ১৫:৪৩

ইষ্টার্ন ক্যাবলসের দর বাড়ার কারণ নেই

অনলাইন ডেস্ক
ইষ্টার্ন ক্যাবলসের দর বাড়ার কারণ নেই

ইষ্টার্ন ক্যাবলসের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো কারণ নেই বলে তথ্য প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। মঙ্গলবার (২ আগষ্ট) ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ইষ্টার্ন ক্যাবলসের শেয়ার দর অস্বাভাবিক বাড়া নিয়ে গত ২৪ জুলাই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ অনুসন্ধান করে।

এর আলোকে কোম্পানিটির পক্ষ থেকে সিএসইকে জানিয়েছে, তাদের কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোন কারণ নেই।

১০ জুলাই ইষ্টার্ন ক্যাবলসের শেয়ার দর ছিল ১৩৪.৯ টাকা। এখান থেকে ১৬ কার্যদিবসে ৩৯.৭ টাকা বা ২৯ শতাংশ বেড়ে সোমবার লেনদেন শেষে ১৭৪.৬ টাকায় দাঁড়িয়েছে।