English Version
আপডেট : ২ আগস্ট, ২০১৬ ১৫:৩৯

স্কয়ার টেক্সটাইলের ৩৫% ডিভিডেন্ড ঘোষনা

অনলাইন ডেস্ক
স্কয়ার  টেক্সটাইলের ৩৫% ডিভিডেন্ড ঘোষনা

স্কয়ার টেক্সটাইলের পরিচালনা পর্ষদ কোম্পানিটির শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ২৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৫ সালের জানুয়ারি থেকে ২০১৬ সালের ৩০ জুন সময়ের (১৮ মাস) জন্য এ ডিভিডেন্ড ঘোষণা করেছে।  এসময়ে কোম্পানির শেয়ারে আয় (ইপিএস) করেছে ৪.৫৭ টাকা। এ সময়ে নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৮.৩৪ টাকা। আর ২০১৬ সালের ৩০ জুনে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪.৪৭ টাকায়।

কোম্পানিটির ঘোষিত ডিভিডেন্ড ও অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামি ৮ সেপ্টেম্বর সকাল ১০ টায় মহাখালীর রাওয়া কনভেনশন হল-২ এ বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হবে।

আর শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য ২৩ আগস্ট রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।