English Version
আপডেট : ১ আগস্ট, ২০১৬ ১৮:২১

দর বাড়ার শীর্ষে ন্যাশনাল ফিড

অনলাইন ডেস্ক
দর বাড়ার শীর্ষে ন্যাশনাল ফিড

লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে ন্যাশনাল ফিড মিলের শেয়ারের। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ৯.৪৭ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববারের (৩১ জুলাই) সমাপনী মূল্যের সঙ্গে সোমবারের (১ আগস্ট) সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারের এ দর বেড়েছে।

রোববার ন্যাশনাল ফিড মিলের শেয়ারের সমাপনী মূল্য ছিল ১৯ টাকা। সোমবার দিন শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ২০.৮ টাকায়। দিনের মধ্যে কোম্পানিটির শেয়ার লেনদেন হয় ১৮.৯ টাকা থেকে ২০.৯ টাকায়।

দর বাড়ার শীর্ষে থাকা অপর ইস্যুগুলোর মধ্যে— রিল্যায়েন্স ওয়ানের ৭.৫ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৭.৪৮ শতাংশ, মন্নু জুট স্টাফলার্সের ৭.৪৭ শতাংশ, ইউনাইটেড এয়ারের ৭.২৭ শতাংশ, আমরা টেকনোলজির ৬.৫৮ শতাংশ, আইপিডিসি’র ৫.৪৬ শতাংশ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ৪.৮২ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৪.৮০ শতাংশ, স্টাইল ক্রাফটের ৪.৮০ শতাংশ দাম বেড়েছে।

দাম বাড়ার এ তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।