English Version
আপডেট : ১ আগস্ট, ২০১৬ ১৮:১৮

দর কমার শীর্ষে সিভিও পেট্রোকেমিক্যাল

অনলাইন ডেস্ক
দর কমার শীর্ষে সিভিও পেট্রোকেমিক্যাল

লেনদেনে দর কমার শীর্ষে উঠেছে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারী। এদিন কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৮.৬২ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবারের (৩১ জুলাই) সমাপনী মূল্যের সঙ্গে সোমবারের (১ আগস্ট) সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারের এ দর কমেছে। রোববার সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারীর শেয়ারের সমাপনী মূল্য ছিল ২৬৭.৯ টাকা। সোমবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ২৪৪.৮ টাকায়। এদিন কোম্পানিটির শেয়ার ২৪৪.৫ টাকা থেকে ২৬৫ টাকায়।

দর হারানোর শীর্ষে থাকা অপর ইস্যুগুলোর মধ্যে—সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৬.১১ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৫.৫০ শতাংশ, আজিজ পাইপসের ৫.১২ শতাংশ, মডা্র্ণ ডাইং এর ৪.৮২ শতাংশ, এনটিসি’র ৪.৫৮ শতাংশ, বঙ্গজের ৪.৫৩ শতাংশ, হাক্কানি পাল্পের ৪.২০ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৪.০৭ শতাংশ এবং কোহিনুর কেমিক্যালের ৪.০৪ শতাংশ দর কমেছে।

দর হারানোর তালিকায় সব ক্যাটাগরির কোম্পানিকে বিবেচনায় নেওয়া হয়েছে।