English Version
আপডেট : ৩০ জুলাই, ২০১৬ ১৬:৪২

তের কোম্পানির বোর্ড সভা আজ

অনলাইন ডেস্ক
তের কোম্পানির বোর্ড সভা আজ

তের কোম্পানির পরিচালনা পর্ষদ বোর্ড সভা শনিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলোর পূর্ব ঘোষণা অনুযায়ীেএই বোর্ড সভা।

এই সভার দ্বিতীয় প্রান্তিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

জানা যায়, কর্নফুলী ইন্স্যুরেন্সের দুপুর সাড়ে ১২টায়, সোনারবাংলা ইন্স্যুরেন্স সন্ধা সাড়ে ৭টায়, মার্কেন্টাইল ব্যাংক দুপুর ২টায়, অগ্রণী ইন্স্যুরেন্স সকাল ১১টায়, তাকাফুল ইসলামী দুপুর দেড় টায়, এসআইবিএল দুপুর সাড়ে ১২টায়, বে-লিজিং সকাল ১১টায়, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স বিকেল সাড়ে ৫টায়, প্রিমিয়ার লিজিংয় দুপুর সোয়া ১২টায়, সিটি জেনারেল ইন্স্যুরেন্স সকাল ১১টায়, ডাচ-বাংলা ব্যাংক সকাল ১১টায়, ট্রাস্ট ব্যাংক দুপুর আড়াই টায় ও ফিনিক্স ইন্স্যুরেন্স বিকেল সাড়ে ৩টায় অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে বলে জানা গেছে।

সবশেষ খবরে এখন অনেক কোম্পানির বোর্ড সভায় আর্থিক প্রতিবেদন পর্যালোচনা হয়েছে। কিন্তু এখন তার কোন তথ্য পাওয়া যায়নি।