English Version
আপডেট : ৩০ জুলাই, ২০১৬ ১৬:২৭

ডিএসইর পিই রেশিও কমেছে

অনলাইন ডেস্ক
ডিএসইর পিই রেশিও কমেছে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আগের সপ্তাহের তুলনায় বিদায়ি সপ্তাহে পিই রেশিও কমেছে ০.১১ পয়েন্ট।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহ শেষে ডিএসইতে পিই রেশিও ১৪.৭৮ পয়েন্টে অবস্থান করছে। এর আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৮৯ পয়েন্ট।

বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৬.৮ পয়েন্টে, সিমেন্ট খাতের ২৪.৭ পয়েন্টে, সিরামিক খাতের ২০.১ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৬.৫ পয়েন্টে, খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ২৮.৮ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১৩.৩ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১০ পয়েন্টে, তথ্য ও প্রযুক্তি খাতে ৩০.২ পয়েন্টে, পাট খাতে (-) ২৪.১ পয়েন্টে, বিবিধ খাতে ২৭.১ পয়েন্টে, আর্থিক খাতে ১৬.৪ পয়েন্ট, পেপার অ্যান্ড পিন্টিং খাতের ২৬.৪ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ২৪.৫ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ২০.৫ পয়েন্টে, চামড়া খাতের ২৩.১ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৯.৮ পয়েন্টে, বস্ত্র খাতের ১২ পয়েন্টে এবং ভ্রমণ ও অবকাশ খাতের ১৮.৭ পয়েন্টে অবস্থান করছে।