১৬ কোম্পানি প্রতিবেদন প্রকাশ
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ১৬ কোম্পানি। এর মধ্যে ৫টি মিউচ্যুয়াল ফান্ড রয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এ কোম্পানিগুলো হল- লাফার্জ সুরমা সিমেন্ট, ন্যাশনাল ব্যাংক, ইউনাইটেড ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স,ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, আল আরাফাহ ইসলামি ব্যাংক, বার্জার পেইন্টস এবং শাশা ডেনিমস ।
অন্যদিকে ফান্ডগুলো হল- এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, এআইবিএল ফার্স্ট ফান্ড, এমবিএল ফার্স্ট ফান্ড, ভিএএমএলবিডি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান এবং এল আর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান।
লাফার্জ সুরমার দ্বিতীয় প্রান্তিকে (জানুয়ারি-জুন,১৬) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮১ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১. ১৬ টাকা।
ন্যাশনাল ব্যাংকের গত ছয় মাসে কোম্পানির ইপিএস হয়েছে ১.২১ টাকা। আগের বছর একই সময়ে ছিল ০.৬৬ টাকা।
ইউনাইটেড ইন্স্যুরেন্সের গত ছয় মাসে কোম্পানির ইপিএস হয়েছে ১.৪১ টাকা। আগের বছর একই সময়ে ছিল ১.৩৬ টাকা।
শাশা ডেনিমস (জানুয়ারি, ২০১৫ থেকে জুন, ২০১৬) ১৮ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭.৫৮ টাকা। এর আগের বছর একই সময়ে ছিল ৪.০৭ টাকা।
ইস্টার্ণ ব্যাংকের অর্ধবার্ষিকে ব্যাংকটির কনসলিডেটেড ইপিএস হয়েছে ২.৩২ টাকা। এর আগের বছর একই সময়ে ছিল ১.৭৭ টাকা।
গ্লোবাল ইন্স্যুরেন্সের গত ছয় মাসে কোম্পানির ইপিএস হয়েছে ০.৬৫ টাকা। আগের বছর একই সময়ে ছিল ০.৭৪ টাকা।
গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির ইপিএস হয়েছে ১.০৩ টাকা। আগের বছর একই সময়ে ছিল ০.৯০ টাকা।
পিপলস ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ১.০৫ টাকা। আগের বছরে একই সময়ে ইপিএস ছিল ১.১০ টাকা।
আল-আরাফাহ্ ইসলামি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ১.১৪ টাকা। আগের বছরে একই সময়ে ইপিএস ছিল ০.৭১ টাকা।
বার্জার পেইন্টসের অর্ধবার্ষিকে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ৪৮.৯৩ টাকা। আগের বছর একই সময়ে ছিল ৩৪.৮২ টাকা।
প্রান্তিক প্রতিবেদন প্রকাশ পাঁচ মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান এর দ্বিতীয় প্রান্তিকে (জানুয়ারি-জুন’১৬) ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে (ইপিইউ) হয়েছে ০.২১ টাকা। আগের বছরের একই সময়ে ছিল ০.৪৭ টাকা।
এআইবিএল ফার্স্ট ফান্ডের প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন’১৬) ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ০.০৫ টাকা। আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ১.১৯ টাকা।
এমবিএল ফার্স্ট ফান্ডের প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন’১৬) ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ০.২৭ টাকা। আগের বছরের একই সময়ে ছিল ১.২৭ টাকা।
ভিএএমএলবিডি মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের তৃতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’১৬) ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ০.৩৩ টাকা।
এবং এল আর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের তৃতীয় প্রান্তিকের (অক্টোবর’১৫-জুন’১৬) ইপিইউ হয়েছে ০.০৯ টাকা। যা আগের বছরের একই সময়ে ০.৩০ টাকা।


