English Version
আপডেট : ২৮ জুলাই, ২০১৬ ২০:৩২

২ কোম্পানি একীভূত হচ্ছে না ইউনাইটেডের সঙ্গে

অনলাইন ডেস্ক
২ কোম্পানি একীভূত হচ্ছে না ইউনাইটেডের সঙ্গে

ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি একীভুত হচ্ছে না আশুগঞ্জ পাওয়ার ও শাহজাহানউল্লাহ পাওয়ার জেনারেশন কোম্পানি সঙ্গে ।

কোম্পানি দুটি ইউনাইটেড পাওয়ারের সঙ্গে একীভূতকরণের পরিকল্পনা বাতিল করেছে। কোম্পানি দুটির শেয়ারহোল্ডারদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সিদ্ধান্ত কার্যকরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অনুমতি প্রয়োজন হবে। আপিল বিভাগে একীভুতকরণ সংক্রান্ত একটি মামলা চলমান আছে।

জানা গেছে, একীভুতকরণ পরিকল্পনা বাতিলের অনুমতি চেয়ে বৃহস্পতিবার আপিল বিভাগে আবেদন জানাবে আশুগঞ্জ পাওয়ার ও শাহজাহানউল্লাহ পাওয়ার জেনারেশন।