English Version
আপডেট : ২৭ জুলাই, ২০১৬ ১৪:৩৫

সিঙ্গারের রেফ্রিজারেটর উৎপাদন শুরু

এমএজামান
সিঙ্গারের রেফ্রিজারেটর উৎপাদন শুরু

রেফ্রিজারেটর উৎপাদন শুরু করেছে সিঙ্গার বাংলাদেশের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল অ্যাপ্লায়েন্সেস। মঙ্গলবার (২৫ জুলাই) সাভারে অবস্থিত কোম্পানিটির নিজস্ব কারখানাটিতে উৎপাদন শুরু করে।

রেফ্রিজারেটর কারখানাটি উদ্বোধন করেন  সিঙ্গার বাংলাদেশ কোম্পানিাটর চেয়ারম্যান গ্যাভিন ওয়াকার।
 
এ সময় ইন্টারন্যাশনাল অ্যাপ্লায়েন্সেস অপর অংশীদার সাংহাই সনলু সাংলিং এন্টারপ্রাইজ গ্রুপ কোম্পানি চেয়ারম্যান চ্যান কুয়ান মিয়া। এবং সিঙ্গার বাংলাদেশ কোম্পানির পরিচালক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, ইন্টারন্যাশনাল অ্যাপ্লায়েন্সেস কোম্পানির কারখানায় রেফ্রিজারেটর, ডিপ ফ্রিজসহ বিভিন্ন ধরনের গৃহস্থালী পণ্য উৎপাদন করা হবে।