English Version
আপডেট : ২৬ জুলাই, ২০১৬ ১৮:২৭

তের কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

এমএজামান
তের কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

১৩ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে । ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ কোম্পানিগুলো হলো- মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ফিনিক্স ফাইন্যান্স, উত্তরা ফাইন্যান্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, প্রিমিয়াম ব্যাংক, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, কর্নফুলী ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ফাস্ট ফাইন্যান্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স এবং ঢাকা ইন্স্যুরেন্স।

কোম্পানিগুলো ঢাকা স্টক একচঞ্জে লিস্টিং রেগুলেশন ১৬(১) ধারা অনুযায়ী বোর্ড সভাটি করবে।

জানা যায়, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স আগামী ২৮ জুলাই বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায়, ফিনিক্স ফাইন্যান্স আগামী ৩১ জুলাই রবিবার বিকেল ৩টায়, উত্তরা ফাইন্যান্স আগামী ২৮ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স আগামী ৩১ জুলাই রবিবার বিকেল ৩টায়, ফিনিক্স ইন্স্যুরেন্স আগামী ৩০ জুলাই শনিবার বিকেল সাড়ে ৩টায়, প্রিমিয়াম ব্যাংক আগামী ২৮ জুলাই বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায়, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স আগামী ২৮ জুলাই বৃহস্পতিবার বিকেল ৩টায়, প্যারামাউন্ট টেক্সটাইল আগামী ২৯ জুলাই শুত্রুবার বিকেল ৩টায়, কর্নফুলী ইন্স্যুরেন্স আগামী ৩০ জুলাই শনিবার দুপুর সাড়ে ১২টায়, সোনার বাংলা ইন্স্যুরেন্স আগামী ৩০ জুলাই শনিবার বিকেল সন্ধ্যা সাড়ে ৭টায়, ফাস্ট ফাইন্যান্স আগামী ৩১ জুলাই রবিবার বিকেল ৩টায়, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স আগামী ২৮ জুলাই বৃহস্পতিবার বিকেল ৩টায়, ঢাকা ইন্স্যুরেন্স আগামী ২৮ জুলাই বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে বোর্ড সভা।